India vs New Zealand Test: ৪ পেসার নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামবে ভারত, ঠিক কী প্ল্যান? জেনে নিন

বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজে পেস আক্রমণের নেতৃত্বে দেবেন জসপ্রীত বুমরা। তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে। আর তাতে যে ভারতীয় বোলিং বিভাগের শক্তি বাড়বে, এই কথা তো বলাই বাহুল্য!

Advertisement
৪ পেসার নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামবে ভারত, ঠিক কী প্ল্যান? জেনে নিনকিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছেন বুমরা (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ
  • সেই সিরিজে পেস আক্রমণের নেতৃত্বে দেবেন জসপ্রীত বুমরা
  • তাতে যে ভারতীয় বোলিং বিভাগের শক্তি বাড়বে, এই কথা তো বলাই বাহুল্য

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ভারতের। আর সেই ম্যাচে চারজন পেসার নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। 

আসলে বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজে পেস আক্রমণের নেতৃত্বে দেবেন জসপ্রীত বুমরা। তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে। আর তাতে যে ভারতীয় বোলিং বিভাগের শক্তি বাড়বে, এই কথা তো বলাই বাহুল্য!

ওদিকে প্রথম একাদশ নিয়ে এখনও একাধিক ক্রিকেটারের মধ্যে লড়াই চলছে। ফলে চূড়ান্ত দল ঠিক করা যায়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেরা কম্বিনেশনের খোঁজ চালাচ্ছে। তবে চারজন পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে জানান হয়েছে। 

সাম্প্রতিক সময়ে ভারতীয় পেসারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক শুভমন গিল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আমরা নিশ্চিতভাবেই চারজন ফাস্ট বোলার নিয়ে খেলব।' 

এবারের নিউজিল্যান্ডের সফর খুব ভাল কেটেছে ভারতের। টেস্ট সিরিজে নামার আগে একদিনের সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। সেই সিরিজে তরুণ পেসাররা নজর কেড়েছেন। তাঁদের পারফরম্যান্সের ছিল সেরার সেরা। তাই প্রথম একাদশ বেছে নিতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন গিল। তাঁর কথায়, 'আমাদের সব পেসারই ভাল পারফর্ম করেছে। এটা অবশ্যই ভাল দিক। একদিনের সিরিজে পেসাররা নিজেদের প্রমাণ করেছে। চূড়ান্ত কম্বিনেশন নিয়ে এখনও আলোচনা চলছে। তবে চারজন পেসার নিয়েই খেলব।'

কারা দলে জায়গা পেতে পারেন?
এই বিষয়টা এখনও খোলসা করেননি গিল। তবে আশা করা যায়, জসপ্রীত বুমরার নেতৃত্বে পেস আক্রমণে মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে কয়েকজন জায়গা পেতে পারেন। একদিনের সিরিজে ভাল পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা ধরে রেখেছেন গুরনূর ব্রারও। তবে দলের বাইরে চলে গিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। 

ওদিকে বোলিং লাইন সামলানোর পাশাপাশি ব্যাটিং বিভাগ নিয়েও ভাবনাচিন্তা করছে ভারত। সাতজন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে মাঠে নামতে পারে ভারত। সেক্ষেত্রে লোয়ার অর্ডারের ব্যাটারদের কাছ থেকেও রান চাইবে দল। গিল বলেন, 'আমাদের সাতজন ব্যাটার থাকবে। আট ও নয়ে অংশুল এবং আকাশ রয়েছে, যাঁরা কিছুটা ব্যাটিং করতে পারে। তাই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নীতীশও ব্যাট করতে পারে। বল পুরনো হয়ে গেলে কী পরিস্থিতি তৈরি হয়, সেটাও মাথায় রাখতে হবে। এমন একজনকে দরকার, যে জোরে বল করতে পারবে এবং ব্যাটারদের সমস্যায় ফেলতে পারবে।'

Advertisement

ভারত অধিনায়ক জানিয়েছেন, ম্যাচ যত এগোবে, পিচ ততই ব্যাটিংয়ের জন্য সহায়ক হয়ে উঠতে পারে। বিশেষ করে তৃতীয় দিন থেকে পিচের চরিত্র বদলে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই পরিস্থিতিতে এমন একজন পেসার দরকার, যিনি পিচে বল ফেলে অতিরিক্ত বাউন্স ও গতি আদায় করতে পারবেন। 

 

POST A COMMENT
Advertisement