Independence Day Quiz: ১৫ অগাস্ট ক্যুইজে অংশ নেবেন? এই ৩০ প্রশ্নের উত্তর দিতে পারলেই প্রাইজ

প্রতি বছরই ১৫ অগাস্ট দেশজুড়ে গর্বের সঙ্গে পালিত হয় স্বাধীনতা দিবস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে নানা ক্যুইজ প্রতিযোগিতাও হয় স্কুলে স্কুলে। এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন? তাহলে অবশ্যই এই প্রতিবেদনের ৩০ প্রশ্নের উত্তর জানুন।

Advertisement
১৫ অগাস্ট ক্যুইজে অংশ নেবেন? এই ৩০ প্রশ্নের উত্তর দিতে পারলেই প্রাইজ
হাইলাইটস
  • ১৫ অগাস্ট দেশজুড়ে গর্বের সঙ্গে পালিত হয় স্বাধীনতা দিবস
  • নানা ক্যুইজ প্রতিযোগিতাও হয় স্কুলে স্কুলে
  • অবশ্যই এই প্রতিবেদনের ৩০ প্রশ্নের উত্তর জানুন

প্রতি বছরই ১৫ অগাস্ট দেশজুড়ে গর্বের সঙ্গে পালিত হয় স্বাধীনতা দিবস। স্কুল-কলেজ ও অন্যন্য প্রতিষ্ঠানে বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত হয় দিনটি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে নানা ক্যুইজ প্রতিযোগিতাও হয় স্কুলে স্কুলে। এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, জাতীয় প্রতীক, পতাকা, সঙ্গীত এবং সংবিধান সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানান সুযোগ করে দেয়। 

এ বছর আপনার কাঁধে যদি এমনই কোনও ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন-উত্তর তৈরির দায়িত্ব পড়ে থাকে, তবে এই প্রতিবেদন অবশ্যই আপনাকে সাহায্য করবে। আবার যাঁরা এই ১৫ অগাস্টের ক্যুইজে অংশগ্রহণ করবেন, তাঁরাও দেখে নিতে পারছেন কী ধরনের প্রশ্ন-উত্তর থাকতে পারে প্রতিযোগিতায়। 


> ভারত কবে স্বাধীনতা লাভ করেছিল?
১৯৪৭ সালের ১৫ অগাস্ট

> ভারতের শেষ ভাইসেরয় কে ছিলেন?
লর্ড মাউন্টব্যাটন 

> ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
জওহরলাল নেহরু

> জওহরলাল নেহরুর বিখ্যাত ভাষণটির নাম কী?
Tryst With Destiny

> ভারত ছাড়ো আন্দোলন কখন শুরু হয়েছিল?
১৯৪২ সালে

> ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল? 
করো অথবা মরো

> ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল?
২৮ ডিসেম্বর, ১৮৮৫

> কাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয়?
অ্যালন অক্টাভিয়াম হিউম

> বঙ্গভঙ্গ কবে হয়েছিল?
১৬ অক্টোবর, ১৯০৫

> জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল?
১৩ এপ্রিল, ১৯১৯

> জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন?
জেনারেল রেজিনাল্ড ডায়ার

> কোন কোন বিপ্লবী ভগৎ সিংয়ের সঙ্গেই ফাঁসির সাজা পেয়েছিলেন?
সুখদেব এবং রাজগুরু

> সুভাষচন্দ্র বসুর বিখ্যাত স্লোগান কী?
'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'

> আজাদ হিন্দ সরকার কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
২১ অক্টোবর, ১৯৪৩। সিঙ্গাপুরে

> ভারতের জাতীয় পতাকার নকশা করে করেছিলেন?
পিঙ্গালি ভেঙ্কাইয়া

> বন্দে মাতরমের সুরকার কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

> ভারতের জাতীয় সঙ্গীত কোনটি?
জন গণ মন

> জন গণ মন কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর

> ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?
২৬ নভেম্বর, ১৯৪৯

Advertisement

> ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল?
২৬ জানুয়ারি, ১৯৫০

> ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে?
ডা: বিআর আম্বেদকর

> ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
ড: রাজেন্দ্র প্রসাদ

> ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 
ইন্দিরা গান্ধী

> ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তরেখা কী নামে পরিচিত?
ব়্যাডক্লিফ লাইন 

> কোন পরিকল্পনার অধীনে ভারত ভাগ হয়েছিল?
মাউন্টব্যাটন পরিকল্পনা

> ভারতের স্বাধীনতার সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? 
ক্লিমেন্ট অ্যাটলি

> গান্ধীজি ভারতে প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? 
চম্পারণ, বিহার

> ভারতের জাতীয় প্রতীকটি কোথা থেকে নেওয়া হয়েছে?
সারনাথের অশোক স্তম্ভের সিংহশীর্ষ থেকে

> ভারতের জাতীয় গান বন্দে মাতরম কোন উপন্যাসের অন্তর্গত
আনন্দমঠ

> জন গণ মন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে কবে গ্রহণ করা হয়?
২৪ জানুয়ারি, ১৯৫০

 

POST A COMMENT
Advertisement