November এর দ্বিতীয় সপ্তাহে Lucky 5 রাশির বাম্পার কেরিয়ার, পড়ুন 9 To 15 November Career Horoscope

নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে একাধিক গ্রহের অদলবদল ঘটবে। তার ফলে কয়েকটি রাশির জাতক ও জাতিকারা হবেন লাভবান। চলুন জেনে নেওয়া যাক, কেমন কাটবে এই সপ্তাহ।

Advertisement
November এর দ্বিতীয় সপ্তাহে Lucky 5 রাশির বাম্পার কেরিয়ার, পড়ুন 9 To 15 November Career Horoscopeসাপ্তাহিক রাশিফল
হাইলাইটস
  • ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কেমন কাটবে?
  • পড়ুন আপনার সাপ্তাহিক রাশিফল।

শুরু হতে চলেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। সপ্তাহ শুরু হচ্ছে ৯ নভেম্বর। শেষ হবে ১৫ নভেম্বর। এই সপ্তাহে বৃহস্পতি সিংহ রাশিতে, সূর্য তুলা রাশিতে এবং শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। আবার ১২ নভেম্বর কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ১৩ নভেম্বর তুলা রাশিতে মার্গী হবে বুধ। ১৪ নভেম্বর কন্যা রাশিতে বক্রী চাল শেষ করে মার্গী হবে শুক্র। সপ্তাহ জুড়ে বৃহস্পতি, রাহু এবং মঙ্গল, রাহুর সংযোগ তাৎপর্যপূর্ণ। গ্রহের এই পরিবর্তনের ফলে ৫ রাশির দারুণ কাটবে এই সপ্তাহ। দেখে নিন সাপ্তাহিক রাশিফল। 

মিথুন রাশি:এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ ও সৌভাগ্যের। সপ্তাহের বেশিরভাগ সময়ই প্রিয়জনদের সঙ্গে আনন্দে কাটবে। নিজের বুদ্ধির সাহায্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ভবিষ্যতে সেই সিদ্ধান্তগুলি লাভজনক হতে পারে। সময়টি অত্যন্ত অনুকূল। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে গোটা সপ্তাহে পরিস্থিতি অনুকূল। আপনার কাজে খুশি হবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নিজের বুদ্ধি ও দক্ষতার জোরে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। বাজারে বাড়বে আপনার সুনাম ও গ্রহণযোগ্যতা। দীর্ঘ প্রতীক্ষিত কোনও সুখবর পেতে পারেন। 

কর্কট রাশি: জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ ও লাভজনক। সপ্তাহের শুরুতেই বহু প্রতীক্ষিত কোনও জিনিস কেনার সুযোগ। তাতে মন ভাল থাকবে। চাকরিতেও গোটা সপ্তাহ পরিস্থিতি অনুকূল। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ভবিষ্যতে উন্নতির পথ প্রশস্ত হবে। বড় সাফল্য আসতে পারে। সরকারি সূত্র থেকে লাভেরও প্রবল সম্ভাবনা। আনন্দে সময় কাটানোর সুযোগ পাবেন। ব্যবসার ক্ষেত্রে সপ্তাহের প্রথম ভাগ কিছুটা চ্যালেঞ্জিং হলেও দ্বিতীয় ভাগে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। ভাল খবর পেতে পারেন। 

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ। মনের মতো করে নির্ধারিত সময়ের মধ্যেই একের পর এক কাজ শেষ হবে। বাড়ি ও কর্মক্ষেত্র, দুই জায়গাতেই মানুষের কাছ থেকে ভালবাসা, সহযোগিতা ও সমর্থন পাবেন। সপ্তাহের দ্বিতীয়ভাগের তুলনায় প্রথমভাগ বেশি শুভ ও লাভজনক। এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা। পরিকল্পনামাফিক কাজ করলে লাভবান হবেন। চাকরিতে বাধাবিপত্তি দূর হবে। আয়ের জন্য করা চেষ্টা সপ্তাহের মাঝামাঝি সফল হতে পারে। ব্যবসার প্রসার ঘটবে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকে গোটা সপ্তাহ ইতিবাচক থাকবে। আনন্দে সময় কাটবে। 

Advertisement

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহে ভাগ্যের সঙ্গ। বেশ কিছুদিন ধরে কোনও সমস্যা নিয়ে চিন্তিত থাকলে তার সমাধান মিলতে পারে। সপ্তাহের শুরুতে নিজের বুদ্ধির সাহায্যে বিরোধীদের পরাস্ত করবেন। আর্থিক সমস্যাও ধীরে ধীরে মিটে যাবে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়ার সম্ভাবনা। সপ্তাহের দ্বিতীয়ভাগে চাকরিজীবীরা বহু প্রতীক্ষিত কোনও সুখবর পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে করা চেষ্টা সফল হবে। সম্পত্তি কেনাবেচার মাধ্যমে লাভ হতে পারে। আনন্দে সময় কাটবে। দাম্পত্য জীবন সুখের।

মীন রাশি: জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ ও সাফল্যের। এই সপ্তাহ কাঙ্ক্ষিত ফল নিয়ে আসবে। দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করে থাকলে এই সপ্তাহে সুখবর পেতে পারেন। সামাজিক পদমর্যাদা ও সম্মান বাড়বে। নিজের বুদ্ধির জোরে বিরোধীদের পরাস্ত করতে সফল হবেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিশ্রম ও কাজের প্রশংসা হবে। এই সপ্তাহে পরিকল্পনামাফিক কাজ করতে পারলে প্রত্যাশার তুলনায় অনেক বেশি সাফল্য ও লাভ পেতে পারেন। অর্থ ও সম্পত্তির দিক থেকে সপ্তাহটি শুভ। আনন্দে সময় কাটাবেন।

POST A COMMENT
Advertisement