সাপ্তাহিক রাশিফলঅক্টোবরের নতুন সপ্তাহটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ৫ অক্টোবর সোমবার শুরু হচ্ছে নতুন সপ্তাহ। শেষ হবে ১১ সেপ্টেম্বর। এই সময়ে ৪ রাশির জাতক ও জাতিকারা পাবেন ভাগ্যের সহায়তা। আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ। পাশাপাশি সাফল্য এবং অর্থলাভের যোগ। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে এই সপ্তাহ।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক লাভের যোগ। মনের ইচ্ছাপূরণ হতে পারে। সাহায্য করবেন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা। ফলে এই সপ্তাহটি আপনার জন্য সৌভাগ্যের। ভাল চাকরির প্রস্তাব পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোথাও আটকে থাকা টাকা হাতে আসতে পারে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ারী প্রত্যাশিত লাভ পেতে পারেন।
কর্কট রাশি: এই সপ্তাহে নিজের কাজগুলি মনের মতো করে শেষ করতে পারবেন। চাকরি এবং ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। এই সময়টি আপনার জন্য শুভ। নতুন ধরনের সুযোগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা। সপ্তাহের শুরুতেই চাকরি ও ব্যবসায় এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ। ব্যবসার সূত্রে নতুন যোগাযোগ।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। পূরণ হতে পারে মনের কোনও ইচ্ছা। কোনও সমস্যার মধ্যে দিয়ে গেলে এই সপ্তাহে কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সমাধান হতে পারে। দীর্ঘদিন পর কোনও প্রিয় মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের জন্য গোটা সপ্তাহই শুভ।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ ভাল কাটবে। আপনার কাজে বাধা কেটে যাবে। চাকরি বা ব্যবসায় সঙ্গ দেবে ভাগ্য। এই সপ্তাহে ভ্রমণের যোগ। আপনি কাজে ইতিবাচক ফল পাবেন। আর্থিকভাবেও লাভবান হবেন।