সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেরিয়ার ও জীবনে Lucky 4 রাশি, পড়ুন 28 Sep To 4 Oct Rashifal

সেপ্টেম্বরের শেষ সপ্তাহটি চার রাশির জাতকদের জন্য বিশেষ হতে চলেছে। কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পারেন তাঁরা। পাশাপাশি চাকরিতেও ভাল ফল পাওয়ার সম্ভাবনা। দেখে নেওয়া যাক কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

Advertisement
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেরিয়ার ও জীবনে Lucky 4 রাশি, পড়ুন 28 Sep To 4 Oct Rashifalসাপ্তাহিক রাশিফল
হাইলাইটস
  • সেপ্টেম্বরের শেষ সপ্তাহে লাকি ৪ রাশি।
  • পড়ুন সাপ্তাহিক লাকি রাশিফল।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ শুরু হচ্ছে ২৮ তারিখ, সোমবার। জ্যোতিষ বলছে, এই সপ্তাহটি ৪ রাশিকে দেবে শুভ ফল। নানা দিক থেকে লাভ করবেন জাতকরা। এই সপ্তাহে বুধ, সূর্য, বৃহস্পতি এবং শনির অবস্থানের শুভ প্রভাব পড়বে তাঁদের উপরে। এর ফলে বিনিয়োগে কাঙ্ক্ষিত লাভ এবং ব্যবসায় এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পেতে পারেন। পাশাপাশি আর্থিক পরিস্থিতির উন্নতি এবং চাকরিতে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজেও সাফল্য আসতে পারে। জেনে নেওয়া যাক, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কোন চার রাশির জাতকদের জন্য সৌভাগ্যের।

মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুভ। পরিশ্রমের ফল লাভ। এই সময় চাকরি এবং ব্যবসায় অনুকূল পরিস্থিতি। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সুফল মিলতে পারে। চাকরিজীবীরা এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকেও পরিস্থিতি আগের তুলনায় ভাল হতে পারে। সপ্তাহের শেষে কোনও সুখবর পেয়ে মন ভাল হয়ে যেতে পারে। এই সপ্তাহে বিয়ের প্রস্তাব আসতে পারে। কোনও সমস্যা তৈরি হলে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করুন।

বৃষ রাশি: এই রাশির জাতকদের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহ সুখ ও সৌভাগ্য নিয়ে আসবে। সপ্তাহের প্রথমার্ধে কাঙ্ক্ষিত ফল লাভের সম্ভাবনা। মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক লাভের নতুন সুযোগ আসতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকেও সহযোগিতা পাবেন। তবে কোনও বিষয়কে কেন্দ্র করে স্ত্রী বা পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক লাভের জন্য করা সমস্ত চেষ্টাই সফল হওয়ার সম্ভাবনা। সময়টা অনুকূল থাকতে পারে। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহ শুভ হতে চলেছে। চাকরিতেও অনুকূল পরিস্থিতি।

কর্কট রাশি: এই রাশির জাতকদের জন্য সপ্তাহটি একাধিক দিক থেকে লাভজনক হতে পারে। চাকরি এবং ব্যবসায় অনুকূল পরিস্থিতি। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাওয়ায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসবে। এই সপ্তাহে কোথাও ভ্রমণের যোগ। আপনার কথা গুরুত্ব পাবে। ব্যবসায় নতুন সুযোগ পেতে পারেন। ভবিষ্যতে যার থেকে ভাল লাভ পাওয়ার সম্ভাবনা। পারিবারিক জীবনেও সুখশান্তি থাকবে। পাশাপাশি আর্থিক পরিস্থিতির উন্নতি।

Advertisement

কন্যা রাশি: এই রাশির জাতকদের জন্য সেপ্টেম্বরের শেষ সপ্তাহটি সুখকর ফল নিয়ে আসবে। এই সময় পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। বিবাহিত জাতকরা শ্বশুরবাড়ির দিক থেকে উপহার বা সুখবর পেতে পারেন। আর্থিক দিক থেকেও পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনও পারিবারিক সমস্যার সমাধান। সপ্তাহের শেষ দিকে কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসায় মন ভাল হয়ে যেতে পারে। কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

POST A COMMENT
Advertisement