সাপ্তাহিক রাশিফলনভেম্বরের চতুর্থ সপ্তাহ অর্থাৎ ২৩ থেকে ২৯ নভেম্বর ২০২৬। জ্যোতিষের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাবে ৫ রাশির চাকরি ও ব্যবসায় সুসময় যাবে। সপ্তাহের শুরুতে সূর্য থাকবে বৃশ্চিক রাশিতে। মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করবে সিংহ রাশিতে। অন্যদিকে বুধ তুলা রাশিতে মার্গী অবস্থায় থাকবে। গোটা সপ্তাহ মীন রাশিতে বক্রী থাকবে শনি। ২২ নভেম্বর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র। ফলে গোটা সপ্তাহ নিজের রাশি তুলাতেই অবস্থান করবে এই গ্রহ। পাশাপাশি কেতু থাকবে সিংহ রাশিতে এবং রাহু কুম্ভ রাশিতে। গ্রহদের এই অবস্থানের ফলে লাকি ৫ রাশি। লাভবান হবেন জাতক ও জাতিকারা।
মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে শুভ সময়। সপ্তাহের শুরু থেকেই ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। আপনার পরিকল্পিত কাজগুলি সময়মতো এবং মনের মতো শেষ হবে। সপ্তাহের শুরুতে কোনও কাজে প্রত্যাশিত সাফল্য পেয়ে মন আনন্দে ভরে উঠবে। চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ। চাকরিজীবীদের কাজের প্রশংসা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পদোন্নতির যোগ। কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে ভাল উপার্জনের সুযোগ। প্রেমের সম্পর্ক অনুকূল। প্রিয় মানুষের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকারা পাবেন ভাগ্যের সঙ্গ। বাড়ি ও কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ। পরিবারে আনন্দ। গোটা সপ্তাহ কর্মক্ষেত্রে সাফল্য ও আর্থিক লাভের সম্ভাবনা। নিজের পরিশ্রম ও চেষ্টার ফল পাবেন। চাকরিজীবীদের সুসময়। তাঁদের কাজে সন্তুষ্ট থাকবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের সাফল্য ও লাভের সম্ভাবনা। সপ্তাহের শেষে ভ্রমণের যোগ। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকলে এই সপ্তাহটা শুভ। প্রেমের সম্পর্কের জন্য অত্যন্ত অনুকূল।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ ইতিবাচক। সপ্তাহের শুরু থেকেই জীবনে সুখ ও সৌভাগ্য। ব্যবসায়ীদের লাভ ও শ্রীবৃদ্ধি। সপ্তাহের প্রথমার্ধে ব্যবসার কাজে দূরে কোথাও ভ্রমণের যোগ। ব্যবসায় উন্নতি। আয় বাড়বে। বাড়বে সঞ্চিত অর্থের পরিমাণও। চাকরিজীবীদের কর্মক্ষেত্র অনুকূল থাকবে। সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সকলেরই সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্ক মধুর। প্রিয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। দাম্পত্য জীবনও সুখের।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ, সফল ও লাভজনক হতে চলেছে। সপ্তাহের শুরুতে প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা আপনার প্রতি সদয় থাকবেন। জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ। বাড়ি ও কর্মক্ষেত্রে অন্যদের সহযোগিতা ও সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। এই সপ্তাহে কাজে ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ প্রশংসিত হবে। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ ও লাভজনক সপ্তাহ। এই সময়ে হঠাৎ কোথাও থেকে আর্থিক লাভের সম্ভাবনা। স্বাস্থ্য ও সম্পর্ক স্বাভাবিক থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা ও বিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবন সুখের।
ধনু রাশি: এই সপ্তাহ সৌভাগ্য নিয়ে আসবে। বেশ কিছু দিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান খুঁজে পেতে সফল হবেন। কর্মক্ষেত্রের সমস্যা মিটবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা তৈরি হবে। সময় অনুকূলে। পরিশ্রম ও চেষ্টা করলে ফল পাবেন। বেকারদের কর্মসংস্থানের সুযোগ। দীর্ঘ দিন ধরে জমি বা বাড়ি কেনাবেচার চেষ্টা করলে এই সপ্তাহে সেই ইচ্ছাপূরণ। মানসিক চাপ অনেকটাই কমবে।