Career Horoscope 20 To 26 July: সাপ্তাহিক কেরিয়ার রাশিফল ২০ থেকে ২৬ জুলাই ২০২৬, চটপট দেখুন

Weekly Career Horoscope: তাড়াহুড়ো নয়। পরিকল্পিত পদক্ষেপ। এই একটি জিনিসই সাফল্যের চাবিকাঠি হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে আবেগ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনটাই বলছেন জ্যোতিষীরা।

Advertisement
সাপ্তাহিক কেরিয়ার রাশিফল ২০ থেকে ২৬ জুলাই ২০২৬, চটপট দেখুনঅর্থ সংক্রান্ত বিষয়ে আবেগ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনটাই বলছেন জ্যোতিষীরা।
হাইলাইটস
  • কোনও রাশির জাতক-জাতিকার সামনে খুলতে পারে নতুন কাজের দরজা। 
  • কারও ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনাও শুরু হতে পারে।
  • তড়িঘড়ি সিদ্ধান্ত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Weekly Career Horoscope: তাড়াহুড়ো নয়। পরিকল্পিত পদক্ষেপ। এই একটি জিনিসই সাফল্যের চাবিকাঠি হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে আবেগ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনটাই বলছেন জ্যোতিষীরা। ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সপ্তাহে কোনও রাশির জাতক-জাতিকার সামনে খুলতে পারে নতুন কাজের দরজা। আবার কারও ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনাও শুরু হতে পারে। তবে বেশ কয়েকটি রাশিকে অযথা খরচ, অফিস রাজনীতি এবং তড়িঘড়ি সিদ্ধান্ত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মেষ: কর্মক্ষেত্রে অভিজ্ঞতা এবং বিচক্ষণতার জোরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনও ক্লায়েন্টের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে হঠাৎ খরচ না করে সঞ্চয়ের দিকে নজর দিন।

বৃষ: আটকে থাকা টাকা হাতে আসতে পারে। বেতন বৃদ্ধি বা নতুন চাকরির সুযোগ নিয়েও ইতিবাচক আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের জন্য পুরনো গ্রাহক ও পরিচিতদের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে।

মিথুন: নিজের পরিকল্পনা সকলের সঙ্গে ভাগ না করাই ভাল। অফিসে কৌশল এবং ধৈর্যই সাফল্য এনে দেবে। কোনও চুক্তিতে সই করার আগে সব নথি ভালো করে যাচাই করুন।

কর্কট: নতুন কাজ, উচ্চশিক্ষা বা বিদেশ-সংক্রান্ত সুযোগ সামনে আসতে পারে। পরিচিত গণ্ডির বাইরে বেরোতে পারলে ভবিষ্যতে বড় লাভ হতে পারে।

সিংহ: আর্থিক পরিকল্পনা সাজানোর জন্য সপ্তাহটি অনুকূল। ছোট বিনিয়োগ ভবিষ্যতে লাভ দিতে পারে। সহকর্মীদের আস্থা অর্জন করবেন।

কন্যা: অংশীদারিত্বে ব্যবসা বা যৌথ প্রকল্পে সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন চুক্তি বা ক্লায়েন্টের সঙ্গে কাজের ক্ষেত্রে ইতিবাচক ফল মিলতে পারে।

তুলা: কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগোলে ঊর্ধ্বতনদের নজরে আসবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনায় জোর দিন।

বৃশ্চিক: নিজের প্রতিভা তুলে ধরার এটাই সেরা সময়। নতুন ব্যবসা, চাকরির সাক্ষাৎকার বা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী কারও নজরে আসতে পারেন।

ধনু: অফিস রাজনীতি থেকে দূরে থাকুন। বিতর্কে না জড়ানোই ভাল। কাউকে টাকা ধার দেওয়া বা আবেগের বশে বড় কেনাকাটা করার আগে দু'বার ভাবুন।

Advertisement

মকর: দীর্ঘ দিনের পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। পদোন্নতি, প্রশংসা বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি সঞ্চয় বা পারিবারিক বিনিয়োগ শুভ হতে পারে।

কুম্ভ: কর্মজীবনের কঠিন সময় কাটিয়ে নতুন সম্ভাবনার দিকে এগোতে পারবেন। চাকরি বদল বা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করার জন্য অনুকূল সময়।

মীন: নতুন প্রকল্প, পদোন্নতি বা নতুন ক্লায়েন্ট জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সঠিক সময়ে নেওয়া বিচক্ষণ সিদ্ধান্ত আগামী কয়েক মাসে আর্থিক লাভ এনে দিতে পারে।

জ্যোতিষীদের মতে, এই সপ্তাহে প্রায় সব রাশির ক্ষেত্রেই একটি বিষয় স্পষ্ট; দ্রুত সিদ্ধান্ত নয়, বরং পরিকল্পিত পদক্ষেপই কর্মজীবন ও আর্থিক স্থিতি মজবুত করবে। অফিসে পেশাদার আচরণ, হিসেব করে খরচ এবং নতুন সুযোগকে কাজে লাগানোর মানসিকতা আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement