শুক্রের রাশিফলজ্যোতিষে ধন, বৈভব, সুখ, প্রেম, শিল্পকলা এবং সমৃদ্ধির কারক গ্রহ শুক্র। পঞ্জিকা অনুযায়ী, ২৮ অক্টোবর, সোমবার শুক্র গ্রহের উদয় হবে পূর্ব দিকে। শুক্রের উদয়ের পর শুভ প্রভাব বৃদ্ধি পায়। এই সময় কেরিয়ার, ব্যবসা, আর্থিক বিষয় এবং সুখ, সুবিধার সঙ্গে যুক্ত ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা। এরপর ১৪ অক্টোবর রাত ১টা ২০ মিনিটে অস্ত যাবে শুক্র। আবার ২৮ অক্টোবর সকাল ৭টা ৩৫ মিনিটে শুক্রের উদয়। প্রায় ১৪ দিন অস্ত অবস্থায় থাকবে শুক্র। শুক্র উদয়ে সুখ ও বিলাস বাড়বে ৪ রাশির।
তুলা রাশি: এই রাশির অধিপতি শুক্র। তাই এই রাশিতে শুক্রের উদয় বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ। লাভজনক চুক্তি। আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার সুযোগ। এর পাশাপাশি আটকে থাকা কাজেও গতি আসার সম্ভাবনা।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শুক্রের উদয় কেরিয়ার এবং অর্থের বিষয়ে নতুন পথ খুলে দিতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। নতুন দায়িত্ব পাওয়ারও যোগ। ব্যবসায়ীদের নতুন প্রকল্প থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আয় বাড়ানোর নতুন কিছু সুযোগও সামনে আসতে পারে।
সিংহ রাশি: এই রাশির জাতকদের কেরিয়ারে শুক্রের উদয় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। চাকরিতে পদোন্নতি, ভাল সুযোগ বা কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধির যোগ। ব্যবসায় লাভ। আর্থিক দিক থেকেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য সময়টি শুভ।
মিথুন রাশি: এই রাশির জাতকদের শুক্রের উদয়ের পর কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। চাকরি পরিবর্তনের পরিকল্পনা করলে ভাল খবর পেতে পারেন। ব্যবসায় নতুন চুক্তি বা নতুন যোগাযোগ আর্থিক লাভের কারণ হতে পারে। আয়ের অতিরিক্ত উৎস তৈরি হবে। অর্থসংক্রান্ত সমস্যা মিটে যাবে।