Trigrahi Yog: দীপাবলির আগে তিন গ্রহের বিরাট কানেকশন, নভেম্বরেই কপাল খুলছে ৪ রাশির

দীপাবলির আগে তিন গ্রহের বিরাট কানেকশন, নভেম্বরেই কপাল খুলছে ৪ রাশির। এই ত্রিগ্রহী যোগে চারটি রাশির অর্থভাগ্য খুলতে চলেছে।

Advertisement
দীপাবলির আগে তিন গ্রহের বিরাট কানেকশন, নভেম্বরেই কপাল খুলছে ৪ রাশির দীপাবলির আগে তিন গ্রহের বিরাট কানেকশন
হাইলাইটস
  • দীপাবলির আগে গ্রহগুলির গতিবিধিতে বড় পরিবর্তন আসতে চলেছে।
  • আগামী ৭ নভেম্বর তুলা রাশিতে সূর্য, বুধ এবং চন্দ্রের সংযোগে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হবে।
  • কোন কোন রাশি, এরফলে উপকৃত হতে পারে, জেনে নেওয়া যাক।

দীপাবলির আগে গ্রহগুলির গতিবিধিতে বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী ৭ নভেম্বর তুলা রাশিতে সূর্য, বুধ এবং চন্দ্রের সংযোগে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। ত্রিগ্রহী যোগে মূলত এটি কর্মজীবন, ব্যবসা, আর্থিক অবস্থা এবং পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে। এই যোগটি চারটি রাশির জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। কোন কোন রাশি, এরফলে উপকৃত হতে পারে, জেনে নেওয়া যাক।

ত্রিগ্রহী যোগ কীভাবে গঠিত হবে?

জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, সূর্য এবং বুধ ইতিমধ্যেই তুলা রাশিতে থাকবে। ৭ নভেম্বর বিকাল ৫টা১৫ মিনিটে চন্দ্রও তুলা রাশিতে এন্ট্রি করবে। এর ফলে এই তিনটি গ্রহের সংযোগ ঘটবে, যা ত্রিগ্রহী যোগ নামে পরিচিত।

কোন কোন রাশির লাভ হবে?

মিথুন রাশি: এই রাশির জন্য ত্রিগ্রহী যোগ শুভ হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত, তারা লাভবান হবেন। আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে এবং শিক্ষার্থীরাও সাফল্য পেতে পারে। 

তুলা রাশি: গ্রহের এই বিশেষ পরিবর্তনে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তুলা রাশির। তুলা রাশিতে ত্রিগ্রহী যোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অসমাপ্ত কাজ সম্পন্ন হবে।

ধনু রাশি: ত্রিগ্রহী যোগে আয় বাড়তে পারে ধনু রাশির। এই যোগ ধনু রাশির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। চাকরি ও ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। পুরোনো বিনিয়োগ থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি: এই যোগ  কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল হতে পারে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজে সাফল্য আসবে। আর্থিক লাভের সুযোগ আসবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা সুসংবাদ পেতে পারেন। 
 

 

POST A COMMENT
Advertisement