আসুন জেনে নেওয়া যাক ১২টি রাশির উপর এর কী প্রভাব পড়বে।Surya Gochar 2026: বৈদিক জ্যোতিষে সূর্যকে গ্রহের রাজা বলা হয়। আত্মবিশ্বাস, সম্মান, ক্ষমতা, চাকরি, প্রশাসনিক সাফল্য এবং নেতৃত্বের সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তাই সূর্যের রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। পঞ্জিকা অনুযায়ী, ১৭ অগাস্ট ২০২৬ সূর্য কর্কট রাশি ছেড়ে নিজের রাশি সিংহে প্রবেশ করবে। জ্যোতিষ মতে, নিজের রাশিতে সূর্যের অবস্থান বেশ শক্তিশালী বলে মনে করা হয়। ফলে কোনও কোনও রাশির জাতকের কর্মজীবন, অর্থ, পড়াশোনা, ব্যবসা এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। আবার কয়েকটি রাশিকে এই সময় একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
চলুন দেখে নেওয়া যাক, সিংহ রাশিতে সূর্যের গোচরে মেষ থেকে মীন; ১২ রাশির জাতকদের জীবনে কী প্রভাব পড়তে পারে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি পড়াশোনার ক্ষেত্রে ভাল যেতে পারে। বিশেষ করে পড়ুয়াদের মনোযোগ বাড়তে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কেও সুখবর আসতে পারে। সন্তানকে ঘিরে কোনও ভাল খবর পেতে পারেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের যোগ তৈরি হতে পারে। জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। পারিবারিক পরিবেশও ভাল থাকবে। তবে মায়ের স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দেওয়া প্রয়োজন।
মিথুন রাশি
এই সময় মিথুন রাশির জাতকদের সাহস ও আত্মবিশ্বাস বাড়তে পারে। ভাই-বোনের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নতুন দায়িত্বও আসতে পারে।
কর্কট রাশি
সূর্যের গোচরে কর্কট রাশির অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। টাকা জমাতে সাফল্য আসতে পারে। কথাবার্তায় প্রভাব বাড়বে। পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে লাভের সুযোগ তৈরি হতে পারে।
সিংহ রাশি
সবচেয়ে বেশি নজর থাকবে সিংহ রাশির দিকে। কারণ সূর্য নিজের রাশি সিংহেই প্রবেশ করবে। জ্যোতিষ মতে, এর ফলে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের জোর বাড়তে পারে। চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন প্রকল্প হাতে পেতে পারেন। ব্যবসা বাড়ানোর সুযোগও আসতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের বিদেশ বা দূরবর্তী জায়গার সঙ্গে যুক্ত কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে খরচ বাড়তে পারে। তাই বাজেটের দিকে নজর রাখা জরুরি। আদালত বা আইনি বিষয়ে চলা কোনও সমস্যায় কিছুটা স্বস্তি মিলতে পারে। স্বাস্থ্যের বিষয়ে অবহেলা না করাই ভাল।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের আয় বাড়ার নতুন পথ খুলতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদেরও লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাওয়ার সময় হতে পারে। নতুন পদ বা দায়িত্ব পেলে সমাজে সম্মান ও প্রভাব বাড়তে পারে। সরকারি চাকরি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ ভাবে উপকৃত হতে পারেন বলে জ্যোতিষীয় মত।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের ভাগ্য এই সময় সঙ্গ দিতে পারে। উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের জন্য সময়টি ভাল হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। দূরে কোথাও ভ্রমণ বা তীর্থযাত্রার পরিকল্পনাও হতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকদের এই সময় কিছুটা সাবধানে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন। হঠাৎ টাকা পাওয়ার সম্ভাবনা থাকলেও পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদে জড়িয়ে না পড়াই ভাল।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের দাম্পত্য জীবনে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে। তাই জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন। আইনি কোনও বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভাল।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য সময়টি বেশ ইতিবাচক হতে পারে। পুরনো শত্রু বা বিরোধীদের বিরুদ্ধে সাফল্য আসতে পারে। পুরনো ঋণ বা কোনও দীর্ঘদিনের সমস্যায় কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদেরও সাফল্যের সম্ভাবনা রয়েছে।
সূর্যের অশুভ প্রভাব কাটাতে কী করবেন?
জ্যোতিষশাস্ত্রে সূর্যকে শক্তিশালী রাখার জন্য কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে। তবে এগুলি বিশ্বাসনির্ভর জ্যোতিষীয় পরামর্শ, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত চিকিৎসা বা আর্থিক পরামর্শ নয়।
সকালে স্নানের পর তামার পাত্রে জল নিয়ে সূর্যকে অর্ঘ্য দিতে পারেন। সঙ্গে লাল ফুল ও অক্ষত দেওয়া হয়।
নিয়মিত আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করার পরামর্শ দেওয়া হয়।
রবিবার তামা, গুড়, গম বা লাল পোশাক দান করা শুভ বলে মনে করা হয়।
বাবা এবং পরিবারের প্রবীণদের সম্মান করার কথাও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।