সূর্য ও চন্দ্রের বিশেষ যোগ৩১ অগাস্ট, চলতি মাসের শেষে অত্যন্ত শুভ একটি যোগ তৈরি হতে চলেছে। ওই দিন সকাল ৬টা ২২ মিনিটে সূর্য ও চন্দ্র মিলে তৈরি করছে একটি বিশেষ যোগ। এই যোগের নাম ব্যাতিপাত যোগ। এই যোগে সেরার সময় কাটবে ৪ রাশির। ভাগ্য খুলে যাবে। মিলবে সাফল্য। সেই সঙ্গে টাকার অভাব দূর হবে। চাকরিতে এগিয়ে যাবেন।
আসলে জ্যোতিষ মতে, সূর্য হল গ্রহের রাজা। এটি সম্মান এবং কেরিয়ারের কারক। ওদিকে আবার চন্দ্র হল মন এবং মাতার কারক। তাই এই দুই মিলে যোগ তৈরি করাতে বিশেষ লাভ হবে ৪ রাশির। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন সেই সব রাশি সম্পর্কে, যেগুলি এই যোগে গোল্ডেন টাইম কাটাবে।
বৃষ রাশি
সূর্য এবং চন্দ্র মিলে যোগ তৈরি করছে। যার ফলে টাকার টেনশন দূর হয়ে যাবে বৃষ রাশির। প্রচুর অর্থ মিলবে। বাড়বে সম্পত্তি। এই সময় চাকরিতেও বিরাট পদে যেতে পারেন। প্রোমোশন হতে পারে। এই যোগে মন শান্ত থাকবে। ধরা দেবে সাফল্য। পরিবারে সুসময় আসবে।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সূর্য ও চন্দ্রের এই বিশেষ যোগ বড় সুখবর নিয়ে আসবে। মানসিক চাপ কমবে। সব সিদ্ধান্ত বুঝেশুনে নিতে পারবেন। শুধু তাই নয়, এই সময় চাকরিতে সাফল্য মিলবে। বড় কোনও প্রোজেক্টের হেড হতে পারেন। এছাড়া এই সময় টাকার অভাব দূর হয়ে যাবে। জীবনে উন্নতি হবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।
কুম্ভ রাশি
সূর্য ও চন্দ্রের এই বিশেষ যোগে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারাও এগিয়ে যাবেন। সম্পত্তি নিয়ে ঝামেলা মিটবে। সেই সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই যোগে টাকার অভাব থাকবে না। বাম্পার ইনকাম হবে। কাজের জায়গায় সিনিয়রের সাহায্য পাবেন। বড় কোনও দায়িত্বও মিলতে পারেন। এই সময় পরিবারে ভাল সময় আসবে।
বৃশ্চিক রাশি
ব্যাতিপাত যোগে ঝামেলা থেকে মুক্তি পাবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা। এই সময় ধারদেনা মিটে যাবে। সেই সঙ্গে কাজের জায়গায় আসবে সুসময়। অনেকটা এগিয়ে যাবেন। টাকা নিয়ে টেনশন শেষ। আইনের ঝামেলা থেকে এবার মুক্তি পাবেন। সুতরাং অহেতুক টেনশন নিয়ে বিপি বাড়াবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।