ষড়াষ্টক যোগে অশুভ দিন শুরু ৩ রাশিরজ্যোতিষ গণনা বলছে, সূর্য কিছুদিন আগেই বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। ২২ নভেম্বর চাঁদও প্রবেশ করে গেছে মেষ রাশিতে এই দুই গ্রহের অবস্থান পরস্পরের ষষ্ঠ ও অষ্টম ঘরের সম্পর্ক তৈরি করছে। ফলে দুই গ্রহের মধ্যে তৈরি হয়েছে অশুভ আঁতাত। গঠন হয়েছে ষড়াষ্টক যোগ। এর প্রভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা, মানসিক অস্থিরতা এবং আর্থিক বিষয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। বিশেষ করে কর্মজীবন, ব্যবসা, বিনিয়োগ এবং টাকা-পয়সার লেনদেনের ক্ষেত্রে কিছু রাশিকে একটু সতর্ক হয়ে চলতে হবে এই সময়টা। দেখে নিন এই ষড়াষ্টক যোগে কাদের বিপদ রয়েছে সামনে।
বৃষ রাশি
ষড়াষ্টক যোগে এই রাশির জাতকদের আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে। হঠাৎ করে বড়সডজ় কোনও খরচ সামনে আসতে পারে, ফলে মাস শেষে বাজেট একেবারে বিগড়াবে। অপ্রয়োজনীয় কেনাকাটা করবেন না। কোথাও টাকা বিনিয়োগ করার বিষয়ে বিশেষ করে সতর্ক থাকতে হবে। চাকরি ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে পরিস্থিতি বিগড়াতে পারে। সামান্য বিষয় নিয়ে তর্কে জড়ালে কাজের ক্ষতি হতে পারে। পাশাপাশি জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় পরিবারের চিন্তা বাড়াতে পারে। এই সময় সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
বৃশ্চিক রাশি
আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই রাশির জাতকদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কাউকে মোটা অঙ্কের টাকা ধার দেওয়ার আগে ভালো করে ভাবনাচিন্তা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকেও দূরে থাকা ভালো। চাকরিজীবীদের প্রতিটি কাজ মন দিয়ে করতে হবে। তাড়াহুড়োয় ছোট কোনও ভুল থেকে গেলে বড় সমস্যার কারণ হতে পারে। ব্যক্তিগত জীবনেও কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি। অযথা কোনও বিষয় নিয়ে বিতর্কে জড়ালে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। স্বাস্থ্যের কোনও গুরুতর সমস্যাকে অবহেলা করবেন না।
ধনু রাশি
এই রাশির জাতকদের আর্থিক ও পেশাগত জীবনে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। শেয়ার বাজার কিংবা অন্য কোনও ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য ছাড়া টাকা বিনিয়োগ করলে লোকসান হতে পারে। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম সত্ত্বেও প্রত্যাশিত ফল পেতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। ধৈর্য ধরে নিজের কাজে মন দিন। অফিসে নিজের ব্যক্তিগত পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ তথ্য সবার সঙ্গে ভাগ করে নিলে বিপদে পড়তে পারেন। কোথাও যাতায়াতের সময় মূল্যবান জিনিসপত্রের দিকেও নজর রাখুন।