শুক্রাদিত্য রাজযোগে লাকি ৪ রাশিগ্রহের গতিবিধির দিক থেকে অক্টোবর মাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী ১৭ অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলায় প্রবেশ করবে সূর্য। পঞ্জিকা অনুযায়ী, সন্ধ্যায় এই রাশি পরিবর্তন হবে। তুলা রাশিতে আগে থেকেই অবস্থান করছে শুক্র। ফলে সূর্য ও শুক্রের সংযোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে এই সংযোগকে শুক্রাদিত্য রাজযোগ বলা হয়। বৈদিক জ্যোতিষে সূর্যকে পদ, প্রতিপত্তি, নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের কারক বলে। অন্যদিকে, শুক্র সহায় হলে ধনলাভ, সুখ ও ঐশ্বর্য আসে। ফলে সূর্য-শুক্রের এই সংযোগ কেরিয়ার ও আর্থিক অবস্থার বদল ঘটাবে। পঞ্জিকা অনুযায়ী, গ্রহের রাজা সূর্য ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবেন। এই রাজযোগ ৬ নভেম্বর পর্যন্ত থাকবে।
কন্যা রাশি:এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আয়ের নতুন সুযোগ তৈরি হবে। চাকরিজীবীদের অতিরিক্ত দায়িত্ব বা নতুন কোনও ভূমিকা পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা লাভবান হবেন। নতুন চুক্তির যোগ। আটকে থাকা টাকা ফেরত।
তুলা রাশি: এই রাশির জাতকদের জন্য শুভ যোগ। কর্মক্ষেত্রে পরিচিতি ও প্রভাব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গুরুত্বও বাড়ার সম্ভাবনা। চাকরিতে নতুন দায়িত্ব, পদ পরিবর্তন বা গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ হবে। যা ভবিষ্যতে লাভজনক হতে পারে।
মেষ রাশি: এই রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি লাভ। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা পাবেন আর্থিক লাভের সুযোগ। আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি। আপনার নেওয়া সিদ্ধান্ত অর্থলাভ করাবে।
কর্কট রাশি: এই রাশির জাতকদের কেরিয়ার দারুণ কাটবে। পারিবারে সুখ ও স্বাচ্ছন্দ্য। চাকরিতে উন্নতির সুযোগ। ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। কাজে ইতিবাচক পরিবর্তন। পরিশ্রমের ফল পাবেন। এই সময়ে আর্থিক পরিস্থিতি আরও মজবুত করার সুযোগ।