Shukra Gochar: রাশি বদল করছে প্রেমের গ্রহ শুক্র, উন্নতির টপ গিয়ারে ৫ রাশির ভাগ্য

Shukra Gochar 2026: চলতি সপ্তাহেই গোচর করছে শুক্র গ্রহ। তুলা রাশিতে শুক্রের এই গোচর ৫ রাশির ভাগ্যে সুসময় আনতে চলেছে। এই লাকি রাশি কারা? জেনে নেওয়া যাক।

Advertisement
রাশি বদল করছে প্রেমের গ্রহ শুক্র, উন্নতির টপ গিয়ারে ৫ রাশির ভাগ্যরাশি বদল করছে প্রেমের গ্রহ শুক্র
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির দিক থেকে সেপ্টেম্বর মাস অত্যন্ত স্পেশাল হতে চলেছে।
  • এই মাসে গোচর করতে চলেছে একাধিক গ্রহ।
  • শুক্রের নিজ রাশিতে গোচর অনেক রাশির জন্য শুভ ফল বয়ে আনতে পারে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির দিক থেকে সেপ্টেম্বর মাস অত্যন্ত স্পেশাল হতে চলেছে। কারণ এই মাসে গোচর করতে চলেছে একাধিক গ্রহ। সর্বাগ্রে আগামীকাল, ৬ সেপ্টেম্বর  নিজস্ব রাশি তুলাতে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ। জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে প্রেম, সৌন্দর্য, আরাম, সম্পদ এবং জাগতিক সুখের প্রতীক হিসেবে মনে করা হয়।  তাই, শুক্রের নিজ রাশিতে গোচর অনেক রাশির জন্য শুভ ফল বয়ে আনতে পারে। 

কখন এই গোচর হচ্ছে?

৬ সেপ্টেম্বর শুক্র  দুপুর ১:৫১ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত সেখানেই থাকবে গ্রহটি। এরফলে ৫টি রাশির আর্থিক অবস্থা, চাকরি, ব্যবসা এবং সম্পর্কের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে।

মেষ রাশি

মেষ রাশির জন্য তুলা রাশিতে শুক্রের গোচর নানাভাবে পজিটিভ হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা আরও ভালো সুযোগ পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা পার্টনারশিপের সুযোগ পেতে পারেন। তাঁদের আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখা যাবে। ব্যক্তিগত জীবনে, সঙ্গীর সঙ্গে সম্পর্কও আরও দৃঢ় হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের গোচর কর্মজীবন এবং আর্থিক বিষয়ে উপকারী হতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হতে পারে। ব্যবসায়ীরা একটি নতুন ডিল ফাইনাল করতে পারেন অথবা পুরনো কোনও প্রকল্প থেকে লাভবান হতে পারেন। এই সময়টি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন।

কন্যা রাশি

কন্যা রাশিতে শুক্রের গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের আর্থিক স্বস্তি দিতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা প্রজেক্ট এগিয়ে যেতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা একটি ভালো সুযোগ খুঁজে পেতে পারেন। যারা কর্মরত আছেন, তারা নতুন দায়িত্ব অথবা নতুন পদের সুযোগ পেতে পারেন। এই সময়টি প্রেমঘটিত সম্পর্কের জন্যও অনুকূল হতে পারে।

তুলা রাশি

শুক্র তুলা রাশিতে গোচর করছে, তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত স্পেশাল হতে পারে বলে মনে করা হচ্ছে। জাতক-জাতিকাদের ব্যক্তিত্বের উন্নতি হতে পারে।  চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। যারা দীর্ঘমেয়াদী কোনও উদ্যোগে সাফল্যের জন্য অপেক্ষা করছেন, তারা পজিটিভ ফল আশা করতে পারেন। আটকে থাকা আর্থিক বিষয়গুলোরও ধীরে ধীরে উন্নতি হতে পারে। 

Advertisement

ধনু রাশি

শুক্রের এই গোচর ধনু রাশির জন্য আর্থিক এবং প্রেম উভয় ক্ষেত্রেই শুভ হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওযার সম্ভাবনা রয়েছে। পুরোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। একটি লাভজনক ব্যবসায়িক সুযোগ আসতে পারে। প্রেমঘটিত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। 


 

 

POST A COMMENT
Advertisement