Shani Nakshatra Parivartan 2026: ৯ অক্টোবর থেকে ১২২ দিন অর্থলাভের যোগ, চাকরিতে সাফল্য, শনির নক্ষত্র পরিবর্তন

৯ অক্টোবর নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শনি। যার ফলে ৪ রাশির বিরাট উন্নতি হবে। মিটে যাবে টাকার অভাব। অর্থলাভ করবেন। সেই সঙ্গে চাকরিতে এগিয়ে যাবেন। প্রোমোশনের যোগও রয়েছে। তাই ঝটপট বিশদে জেনে নিন বড় বাবার কৃপা কাদের উপর থাকবে।

Advertisement
৯ অক্টোবর থেকে ১২২ দিন অর্থলাভের যোগ, চাকরিতে সাফল্য, শনির নক্ষত্র পরিবর্তনশনি নক্ষত্র পরিবর্তন ২০২৬
হাইলাইটস
  • ৯ অক্টোবর নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শনি
  • যার ফলে ৪ রাশির বিরাট উন্নতি হবে
  • মিটে যাবে টাকার অভাব

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কর্ম, অনুশাসন এবং পরিশ্রমের কারক হল শনি। এটি অত্যন্ত প্রভাবশালী গ্রহ। আর এই গ্রহ অক্টোবরে নিজের নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। আরও নির্দিষ্ট করে বললে ৯ অক্টোবর ২০২৬ সন্ধে ৭টা ২৮ মিনিট শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। আর শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত বিশেষ বলেই মনে করছেন জ্যোতিষবিদেরা। যার ফলে ৪ রাশির বিরাট উন্নতি হবে। টাকার সমস্যা মিটে যাবে। চাকরিতে উন্নতি একবারে নিশ্চিত। 

জ্যোতিষ হিসেব অনুযায়ী, ৯ অক্টোবর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পর ১২২ দিন এই গোচর স্থায়ী হবে। এই সময় উন্নতির শীর্ষে পৌঁছে যাবে ৪ রাশি। তাই ঝটপট সেই সব রাশি সম্পর্কে জেনে নিন। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা বড় বাবার এই নক্ষত্র পরিবর্তনে দারুণ সময় কাটাবে। কাজের জায়গায় উন্নতি নিশ্চিত। প্রোমোশন হতে পারে। বসের কাছের মানুষ হয়ে উঠতে পারেন। দায়িত্ব বাড়তে পারে। সেই সঙ্গে নতুন সুযোগ পেতে পারেন। নয়া চাকরি পাওয়ার যোগও রয়েছে। এই সময় টাকার অভাব মিটে যাবে। বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। 

মিথুন রাশি
৯ অক্টোবরের পর কেটে যাবে টাকার অভাব। অর্থিক পরিস্থিতি ফিরবে। গোল্ডেন টাইমের মধ্যে প্রবেশ করবেন। এই সময় চাকরিতে বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন। মিটে যাবে অফিসের ঝামেলা। পলিটিক্স থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে নতুন করে প্রোমোশন হতে পারে। ব্যবসায়ীদের লাভ বাড়বে। এছাড়া পরিবারে আসবে শান্তি। 

কন্যা রাশি
শনির নক্ষত্র গোচরে অত্যন্ত শুভ সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছে কন্যা রাশি। এই সময় সব জটিলতা দূর হবে। চাকরিতে বিরাট উন্নতির সুযোগ রয়েছে। বড় পদে যেতে পারেন। এই সময় পরিবারে অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। যাঁরা উচ্চশিক্ষায় যেতে চান, তাঁদের জন্য সেরা সুযোগ আসতে চলেছে। তাই অহেতুক টেনশন করবেন না। 

মকর রাশি
এই রাশির জন্যও শনির নক্ষত্র পরিবর্তন গোল্ডেন টাইম নিয়ে আসবে। মিটে যাবে অশান্তি। ঝামেলা থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে টাকা নিয়ে চিন্তা এবার শেষ। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এছাড়া চাকরিতে উন্নতি রয়েছে পাকা। বড় প্রোমোশনের যোগ রয়েছে। সেই সঙ্গে ব্যবসাতেও বড় সাফল্য আসবে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

POST A COMMENT
Advertisement