শনির প্রিয় Lucky 4 রাশি পরিশ্রম করে নিজের ভাগ্য বদলায়, পড়ুন Shani Favourite Zodiacs

শনিদেব কর্মফলদাতা। মানুষের কর্ম অনুযায়ী ফল দেন করেন। নবগ্রহের মধ্যে শনি অন্যতম শক্তিশালী। শনিদেব কারও উপর সদয় হলে তাঁর ভাগ্য বদলে যেতে পারে।

Advertisement
শনির প্রিয় Lucky 4 রাশি পরিশ্রম করে নিজের ভাগ্য বদলায়, পড়ুন Shani Favourite Zodiacsশনির রাশিফল
হাইলাইটস
  • ৪টি রাশি শনিদেবের বিশেষ প্রিয়।
  • কর্ম অনুযায়ী ফল দেন করেন।

শনিদেব হলেন ন্যায়বিচারের দেবতা। নবগ্রহের মধ্যে অন্যতম। মানুষের কর্ম অনুযায়ী ফল দেন বড়বাবা। শনিদেব কারও উপর সন্তুষ্ট হলে তাঁকে সাফল্য ও সমৃদ্ধি দান করেন। আবার অসন্তুষ্ট হলে জীবনে নানা বাধা আসে। পরিশ্রম, শৃঙ্খলা এবং সততার পথে যাঁরা চলেন, তাঁরা ফল লাভ করেন। জ্যোতিষ মতে, এমন ৪ রাশি রয়েছে, যেগুলির উপর শনিদেবের আশীর্বাদ থাকে। এমনকি শনির সাড়ে সাতি এবং ঢাইয়ার সময়েও তাঁরা সমস্যায় পড়েন না। জেনে নেওয়া যাক, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

বৃষ রাশি: শনিদেবের প্রিয় রাশির তালিকায় প্রথমেই রয়েছে বৃষ। এই রাশির অধিপতি শুক্র। জ্যোতিষমতে, শুক্র ও শনি বন্ধু। সেই কারণেই বৃষ রাশির জাতক ও জাতিকারা পান শনিদেবের কৃপা। শনির আশীর্বাদে এই রাশির জাতক ও জাতিকারা কেরিয়ারে সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন। কর্মক্ষেত্রে উচ্চপদ, সম্মান এবং প্রতিষ্ঠা লাভের যোগ থাকে।

তুলা রাশি: শনিদেবের আর এক প্রিয় রাশি তুলা। এই রাশির অধিপতি শুক্র। শুক্র ও শনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার সুফল পান এই রাশির জাতকে ও জাতিকারা। শনির প্রভাবে চাকরি এবং ব্যবসায় সাফল্য আসে। সাড়েসাতি ও ঢাইয়ার সময়েও তুলা রাশির জাতকদের খুব বেশি সমস্যার মুখে পড়তে হয় না। জীবনে সৎভাবে চললে অর্থের অভাব হয় না। দেরিতে আসে সাফল্য। তবে সেটা আজীবন থেকে যায়।

মকর রাশি: শনিদেবের প্রিয় রাশি মকর। কারণ তিনিই এই রাশির অধিপতি। তাই মকর রাশির জাতক ও জাতিকাদের মধ্যে পরিশ্রম, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ বেশি থাকে। শনিদেব এই রাশির জাতক ও জাতিকাদের পরীক্ষা নেন। আর তাতে পাশ করলে অপার সাফল্য। বাধাবিঘ্ন কাটাতে পারলেই কেল্লাফতে। জীবনে আর পিছন ফিরে তাকাতে হবে না। কর্মক্ষেত্রে সাফল্য পান। আসে উন্নতির নানা সুযোগ। সাড়েসাতি ও ঢাইয়ার সময়েও কম কষ্ট দেন শনিদেব। শনির ইতিবাচক প্রভাবে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়।

Advertisement

কুম্ভ রাশি: এই রাশির অধিপতি শনি। জ্যোতিষমতে, শনির প্রভাবে কুম্ভ রাশির জাতক ও জাতিকারা হন পরোপকারী এবং মানবিক। তাঁরা কর্মঠ এবং পরিশ্রমীও হন। জীবনে সাফল্য অর্জন করেন। ধন-সম্পদ ও সমৃদ্ধি লাভ করেন। জাতক ও জাতিকাদের উপর থাকে শনিদেবের আশীর্বাদ। জীবনে দেরিতে সাফল্য লাভ করেন তাঁরা। 
 

POST A COMMENT
Advertisement