সেপ্টেম্বর রাশিফলজ্যোতিষশাস্ত্রের দিক থেকে সেপ্টেম্বর মাসটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এ মাসে অবস্থান বদল করতে চলেছে চারটি গ্রহ। আগামী ২ সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র। এর ফলে তৈরি হবে মালব্য রাজযোগ। ৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। গঠিত হবে ভদ্র রাজযোগ। ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করবে সূর্য। সূর্য ও বুধের অবস্থানে তৈরি হবে বুধাদিত্য যোগ। ১৮ সেপ্টেম্বর কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল। জ্যোতিষীদের মতে, গ্রহের এই পরিবর্তনের প্রভাব পড়বে ১২ রাশির জাতক ও জাতিকাদের জীবনেই। এর মধ্যে ৩ রাশির জন্য সেপ্টেম্বর মাস শুভ হতে পারে। চাকরি, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি মিলতে পারে একের পর এক সুখবর। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।
মেষ রাশি: সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য লাভজনক হতে পারে। এই সময় আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। নিজের পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধিরও সম্ভাবনা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। উন্নতির সুযোগ। আপনার পরিশ্রম নজরে পড়বে কর্তৃপক্ষের। নতুন সুযোগে সাফল্যের দরজা খুলে যাবে। নতুন দায়িত্ব এবং কাজের সুযোগও মিলতে পারে।
কন্যা রাশি: সেপ্টেম্বর মাসে সাফল্যের মুখ দেখতে পারেন কন্যা রাশির জাতকরা। চাকরি হোক বা ব্যবসা, কাজের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকেও লাভের যোগ। ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে। কর্মজীবনে এগিয়ে যাওয়ার নতুন রাস্তা খুলবে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে সাফল্য পাওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ তৈরি হতে পারে। আর্থিক পরিস্থিতি আরও মজবুত হওয়ার সম্ভাবনা। ব্যবসার নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগও পেতে পারেন।
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি শুভ হতে পারে। এই সময় চাকরি ও ব্যবসায় ভাল লাভের সম্ভাবনা। অর্থলাভের পাশাপাশি সমাজে মান-সম্মানও বাড়তে পারে। আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। দীর্ঘদিন ধরে পছন্দের চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা পেতে পারেন সুখবর। কোনও বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আগের তুলনায় ভাল ফল পাওয়ার সম্ভাবনা।