Shiva Blessed Zodiacs: শিবের আশীর্বাদ, শ্রাবণে সাফল্যের চূড়ায় এই ৩ রাশি

Sawan Somwar 2026: শ্রাবণের প্রথম সোমবারেই বিরল রাজযোগ। ৩ রাশির ভাগ্যে বড় পরিবর্তনের ইঙ্গিত, কী বলছে জ্যোতিষ?

Advertisement
শিবের আশীর্বাদ, শ্রাবণে সাফল্যের চূড়ায় এই ৩ রাশিশ্রাবণের প্রথম সোমবারেই বিরল রাজযোগ।
হাইলাইটস
  • শ্রাবণ মাস মানেই শিবভক্তদের কাছে পবিত্র সময়।
  • মাসের প্রতিটি সোমবারেই ভগবান শিবের আরাধনায় মেতে ওঠেন লক্ষ লক্ষ ভক্ত।
  • কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।

Sawan Somwar 2026: শ্রাবণ মাস মানেই শিবভক্তদের কাছে পবিত্র সময়। এই মাসের প্রতিটি সোমবারেই ভগবান শিবের আরাধনায় মেতে ওঠেন লক্ষ লক্ষ ভক্ত। তবে জ্যোতিষশাস্ত্রের মতে, ২০২৬ সালের শ্রাবণের প্রথম সোমবার আরও বেশি তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, এ দিন একাধিক শুভ গ্রহ-সংযোগ এবং বিরল রাজযোগ তৈরি হচ্ছে বলে দাবি জ্যোতিষীদের। তাঁদের মতে, এই বিশেষ যোগের প্রভাবে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। জ্যোতিষ গণনা অনুযায়ী, কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থানের ফলে হংস রাজযোগ তৈরি হয়েছে। আবার ৫ অগাস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করায় সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য রাজযোগ এবং সূর্য-বৃহস্পতির সংযোগে গুরু-আদিত্য রাজযোগ গঠিত হবে। এই বিরল যোগের প্রভাব বিশেষ করে তিনটি রাশির উপর বেশি পড়তে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।

মীন রাশি: পরিবারে সুখ, আর্থিক লাভ
জ্যোতিষীদের মতে, শ্রাবণের প্রথম সোমবার থেকে মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হতে পারে। পরিবারে দীর্ঘদিনের অশান্তি বা মতবিরোধ থাকলে তা অনেকটাই কমতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও রয়েছে বলে দাবি করা হচ্ছে।

এ ছাড়া অতীতে জমি, বাড়ি বা অন্য কোনও সম্পত্তিতে বিনিয়োগ করে থাকলে, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। মানসিক চাপও কিছুটা কমতে পারে বলে মত জ্যোতিষবিদদের।

বৃষ রাশি: চাকরি ও ব্যবসায় সাফল্য
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি কর্মজীবনে নতুন সুযোগ এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি বা ব্যক্তিগত কাজ এগোতে পারে।

চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা নতুন দায়িত্বের সুযোগও তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও লাভের অঙ্ক বাড়ার ইঙ্গিত দিচ্ছেন জ্যোতিষীরা। ফলে আর্থিক অবস্থাও আগের তুলনায় আরও মজবুত হতে পারে।

মিথুন রাশি: নতুন সুযোগ ও বড় সাফল্য
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময়টি শুভ বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞদের। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগাযোগের ক্ষমতার জন্য প্রশংসা পেতে পারেন।

Advertisement

ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামনে লাভজনক কোনও বড় চুক্তির সুযোগ আসতে পারে। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁদেরও পছন্দের সুযোগ মিলতে পারে বলে দাবি। পাশাপাশি পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সম্ভাবনাও রয়েছে।

শ্রাবণের প্রথম সোমবারে কী করলে শুভ ফল মিলতে পারে?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণের প্রথম সোমবার ভগবান শিবের জলাভিষেক করলে এবং 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করলে শুভ ফল লাভের সম্ভাবনা বাড়ে। পাশাপাশি দরিদ্র ও অভাবী মানুষকে দান করলে শুভ প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে বলেও মনে করা হয়। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement