শ্রাবণের রাশিফলশুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। এই গোটা মাস জুড়েই কর্মফলদাতা শনি মীন রাশিতে বক্রী অর্থাৎ উল্টো চালে অবস্থান করবেন। শনির এই বক্রী অবস্থান বজায় থাকবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। এই শ্রাবণ মাসে শনির প্রভাব পড়ছে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনেই। কারও সাফল্য কারওর আবার বাধা, দেখে নেওয়া যাক শ্রাবণের রাশিফল-
মেষ রাশি- শ্রাবণ মাস আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত নিয়ে এসেছে। চাকরির জন্য আপনার নেওয়া উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। এই সময়ে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও মজবুত হবে।
বৃষ রাশি- আর্থিক দিক থেকে বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি লাভজনক। দূরে কোথাও ভ্রমণ আপনার জন্য কল্যাণকর হতে পারে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল মিলবে। উপার্জনের নতুন পথ খুলতে পারে। খরচের রাশ টেনে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
মিথুন রাশি- শ্রাবণে কাঙ্ক্ষিত সাফল্য পেতে আপনাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ। কোনও কাজে অবহেলা না করলেই কাঙ্ক্ষিত ফল মিলবে। তবে এই সময়ে আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে।
কর্কট রাশি- এই সময়টি আপনাকে অনেকটাই স্বস্তি দিতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। মানসিক চাপ কমবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তবে অর্থসংক্রান্ত বিষয়ে সাবধান হোন। খরচ বাড়ার আশঙ্কা।
সিংহ রাশি- এই রাশির জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ ও ফলদায়ী। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম প্রশংসিত হবে। মিলতে পারে নতুন কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর্থিক পরিস্থিতিরও আগের চেয়ে উন্নতির সম্ভাবনা প্রবল।
কন্যা রাশি- আপনার জন্য এই সময়টি মোটের ওপর স্বাভাবিক কাটবে। পুরানো কিছু অসমাপ্ত কাজ শেষ হতে পারে। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন। যে কোনও বড় সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
তুলা রাশি- এ মাসে শরীরের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। শ্রাবণে আপনাকে কিছু চ্যালেঞ্জ ও বাধার মুখোমুখি হতে হবে। কর্মক্ষেত্রে খাটুনি বাড়বে। সাফল্য পেতে কিছুটা দেরি হতে পারে। বিতর্ক এড়িয়ে ধৈর্য ধরে নিজের কাজে মন দিন।
বৃশ্চিক রাশি- এই সময়টি আপনার জন্য মিশ্র। কিছু কাজ খুব সহজেই মিটে যাবে, আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেহনত করতে হতে পারে। তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। পরিবার ও কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ।
ধনূ রাশি- শ্রাবণ মাসটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কাজে বিঘ্ন ঘটা বা পরিকল্পনা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় খরচে লাগাম দিন। ভেবেচিন্তে পদক্ষেপ করুন। তবে এ সবের মধ্যেও বিনিয়োগের কিছু ভালো সুযোগ পেতে পারেন।
মকর রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বেশ শুভ। ব্যবসায় নতুন কোনও লাভজনক চুক্তি চূড়ান্ত হতে পারে। কেরিয়ারে উন্নতির সুযোগ। পরিশ্রমের উপযুক্ত সুফল পাবেন। পারিবারিক সম্পর্কও বেশ মধুর থাকবে।
কুম্ভ রাশি- কর্মক্ষেত্রে কোনও কাজ অসমাপ্ত ফেলে রাখবেন না। ধৈর্য ধরে এগিয়ে চলুন। যে কোনও প্রকার তর্ক-বিতর্ক বা ঝামেলা থেকে দূরে থাকাই শ্রেয়। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। মানসিক উদ্বেগ কমবে। নতুন মানুষের সঙ্গে পরিচিত হবেন। নতুন কোনও উদ্যোগ শুরু করতে পারেন।
মীন রাশি- জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। তবে আটকে থাকা কাজ এগোবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সংসার ও কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলাই এই সময়ে আপনার জন্য মঙ্গল হবে। কেনাকাটার সুযোগ।