শনি মার্গীতে 11 December থেকে 3 June পর্যন্ত Lucky 4 রাশি, পড়ুন Saturn Career Horoscope

বৈদিক জ্যোতিষে শনির মার্গী দশাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ফের গতি পেতে পারে। চাকরিজীবীরা পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। ব্যবসায়ীদের সামনেও নতুন সুযোগ আসার সম্ভাবনা।

Advertisement
শনি মার্গীতে 11 December থেকে 3 June পর্যন্ত Lucky 4 রাশি, পড়ুন Saturn Career Horoscopeশনি রাশিফল
হাইলাইটস
  • মার্গী হতে চলেছেন বড়বাবা।
  • শনির গতি আর্থিক দিক থেকে শুভ।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় ও কর্মের কারক গ্রহ। ব্যক্তির কর্ম অনুযায়ী ফল দেন। শনি যখন বক্রী দশা কাটিয়ে ফের সোজা পথে অর্থাৎ মার্গী অবস্থায় এলে লাভবান হবে ৪ রাশি। পঞ্জিকা মতে, প্রায় ৩০ বছর পর মীন রাশিতে মার্গী হতে চলেছেন শনিদেব। ১১ ডিসেম্বর ভোর ৫টায় মীন রাশিতে মার্গী হবেন শনিদেব। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত এই অবস্থানে থাকবেন। এর প্রভাব বেশ পড়বে ৪ রাশির জাতক ও জাতিকার চাকরি, ব্যবসা এবং আর্থিক পরিস্থিতিতে।

কুম্ভ রাশি: এই রাশির অধিপতি স্বয়ং শনিদেব। শনির মার্গী দশার প্রভাব পড়তে পারে আপনার উপর। আর্থিকভাবে লাভবান হবেন। আয়ের নতুন পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা ব্যবসায় আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির মার্গী দশা কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায় নতুন চুক্তি বা অর্ডার পাওয়ার যোগ। অর্থ সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক শক্তি বৃদ্ধি করবে শনির মার্গী দশা। আয় বাড়বে। পুরনো বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার যোগ। কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল মিলতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও সফল হওয়ার সম্ভাবনা। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় ভাল হবে।

মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে নতুন দিশা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ হতে পারে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক এবং নতুন কাজের মাধ্যমে লাভবান হবেন। চাকরিজীবীদের আয় বাড়তে। নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ। আর্থিক অবস্থার উন্নতি। 

POST A COMMENT
Advertisement