শনি রাশিফলবৈদিক জ্যোতিষে শনিদেবের গতি এবং নক্ষত্র পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। এর প্রভাব পড়ে ১২টি রাশির জাতকদের জীবনেই। কারও ক্ষেত্রে এই পরিবর্তন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, আবার কারও জীবনে খুলে যেতে পারে উন্নতির নতুন দরজা। গত ২০ অগাস্ট রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন শনিদেব। থাকবেন ৯ অক্টোবর পর্যন্ত। শনির এই নক্ষত্র পরিবর্তন চারটি রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। চাকরি, ব্যবসা, অর্থ এবং কর্মজীবনে মিলতে পারে ইতিবাচক ফল।
বৃষ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির রেবতী নক্ষত্রে প্রবেশ শুভ ফল দিতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। পরিশ্রমের ফল পাবেন। দীর্ঘদিন ধরে পছন্দের চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরাও ভাল খবর পেতে পারেন। আর্থিক দিক থেকেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা।
মিথুন রাশি- এই রাশির জাতকদের জন্যও শনির এই নক্ষত্র পরিবর্তন অনুকূল হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ গতি পেতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন প্রস্তাব আসার সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি লাভজনক হতে পারে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। কাজের সূত্রে ভ্রমণে সাফল্য এবং আর্থিক লাভের।
তুলা রাশি- শনির রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে তুলা রাশির জাতকরা কর্মক্ষেত্রে চলতে থাকা সমস্যাগুলি থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা মিলবে। গুরুত্বপূর্ণ কাজ সহজেই শেষ করার সুযোগ তৈরি হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পরিকল্পনা করে অর্থ সঞ্চয়ে সাফল্য। এই সময়ে করা পরিশ্রম ও চেষ্টায় ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা।
মকর রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। সমাজ ও কর্মক্ষেত্রে বাড়বে সম্মান। অতীতে করা কোনও বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবনেও মাধুর্য।