শনির রাশিফলশনি হলেন কর্মফলদাতা। কর্ম অনুযায়ী ফল দেন। অগাস্টে শনির নক্ষত্র পরিবর্তন ঘটতে চলেছে। বর্তমানে অবস্থান করছেন মীন রাশিতে শনিদেব। আগামী ২০ অগাস্ট শনি প্রবেশ করতে চলেছে রেবতী নক্ষত্রে। অক্টোবর পর্যন্ত থাকবেন এই দশায়।জ্যোতিষ মতে, রেবতী নক্ষত্রের অধিপতি বুধ। যাকে নবগ্রহের রাজকুমার বলা হয়। জ্যোতিষশাস্ত্রে বুধ হল জ্ঞান, ব্যবসা, সাফল্যের গ্রহ। বুধের শুভ প্রভাবে সমাজে মান-সম্মান বৃদ্ধি পায়। তৈরি হয় সাফল্যের যোগ। শনিদেবের বুধের নক্ষত্রে প্রবেশ ৩ রাশির জাতক ও জাতিকাদের কল্যাণকর হতে চলেছে। আচমকা লাভ এবং সুখবর পাবেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজেও ফিরবে গতি।
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি ভাগ্য বদলের শুভ ইঙ্গিত দিচ্ছে। বড় আর্থিক লাভের যোগ। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম স্বীকৃতি পাবে। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকেও আপনার অবস্থান বেশ মজবুত হবে। কেরিয়ারে সুখবর পেয়ে মন আনন্দে ভরে উঠবে। ব্যবসায়ীদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটবে।
মকর রাশি: আপনার দীর্ঘ দিনের আটকে থাকা সমস্ত কাজ শেষ হবে। তার কাঙ্ক্ষিত ফল পাবেন আপনি। কর্মক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করার সুযোগ আসবে। এই সময়কালে গুরুত্বপূর্ণ কাজে বড় সাফল্য পাবেন। আপনার সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। প্রেমে যাবতীয় ভুল বোঝাবুঝি দূর হবে। সম্পর্কে আসবে মাধুর্য।
মীন রাশি: শনির এই নক্ষত্র গোচর আপনাকে দেবে সাফল্য। আপনি পাবেন সুখবর। সমাজে আপনার সুনাম ও প্রতিপত্তি এক ধাক্কায় বেড়ে যাবে। জীবনে রোম্যান্স বাড়বে। ভাল থাকবে স্বাস্থ্য। ব্যবসায় লাভের যোগ। কর্মক্ষেত্রে নিজের প্রভাব ও অবস্থান মজবুত হবে। কঠোর পরিশ্রমের আপনি পুরস্কার পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। বহু গুরুত্বপূর্ণ কাজ অনায়াসেই শেষ করে ফেলবেন।