রাহু ও কেতুর গোচর ২০২৬২০২৬ সালের ডিসেম্বর মাসে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করতে চলেছে। প্রায় দেড় বছর পর রাশি পরিবর্তন করছে এরা। যার ফলে দারুণ সময় কাটাবে কিছু রাশি। চাকরিতে উন্নতি একবারে পাকা। সেই সঙ্গে টাকার সমস্যা মিটে যাবে। বড় উন্নতির দেখা মিলবে। আয় বাড়বে। শরীর ও মন ভাল থাকবে।
তাই ঝটপট জেনে নিন রাহু ও কেতুর মহাগোচরে কোন ৪ রাশির জন্য গোল্ডেন টাইম শুরু হবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
রাহুর কৃপা পাবে এই ৩ রাশি
মেষ রাশি
রাহু মেষ রাশির উপর বিরাট কৃপা করবে। জীবনে উন্নতি একবারে পাকা। সেই সঙ্গে টাকার অভাব মিটে যেতে পারে। এছাড়া কাজের জায়গায় প্রোমোশনের সম্ভাবনাও প্রবল। লোন থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবারে সুসময় চলবে। মাথা থেকে বেরিয়ে যাবে দুশ্চিন্তা।
কন্যা রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। কন্যার জাতক এবং জাতিকারা আনন্দের মধ্যে দিন কাটাতে পারবেন। সেই সঙ্গে পড়ুয়াদের সেরা সময় আসবে। নতুন চাকরি হতে পারে। মিটে যেতে পারে বড়সড় জটিলতা। কোনও আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।
ধনু রাশি
রাহুর কৃপায় গোল্ডেন টাইম শুরু হবে ধনু রাশির। অত্যন্ত শুভ সময় আসবে। মিটে যাবে অনেক সমস্যা। বিরাট ইনকাম করতে পারবেন। এই সময় চাকরিতে উন্নতি হবে। বস নতুন কাজ দেবেন। প্রোমোশনের যোগ রয়েছে। এই সময় ব্যবসাও বিরাট বড় হবে। মিটে যাবে অনেক সমস্যা। বিনিয়োগ আসবে ভালই। তাই চিন্তার কিছু নেই।
কেতুর আশীর্বাদ পাবে ৩ রাশি
বৃষ রাশি
জীবনে ইতিবাচক বদল আসবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। চাকরিতে এগিয়ে যাবেন। পদোন্নতি একবারে পাকা। এই যোগে বিরাট মাইনে বাড়ার যোগও রয়েছে। সেই সঙ্গে পরিশ্রমের ফল পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। যার ফলে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। তাই অহেতুক দুশ্চিন্তা নয়।
মিথুন রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। বর্তমান কাজেও প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে চাকরিতে চাপ কিছুটা কমবে। পায়ের তলার মাটি শক্ত হবে। মিটে যাবে বড়সড় সমস্যা। পরিবারে সুসময় আসবে। পার্টনার কাছে থাকবেন। এই সময় শরীরও থাকবে সুস্থ।
তুলা রাশি
ডিসেম্বর থেকেই গোল্ডেন টাইম শুরু তুলা রাশির জাতক এবং জাতিকাদের। চাকরি নিয়ে চিন্তা এবার শেষ। নতুন করে প্রোমোশন হতে পারে। নয়া টিম তৈরি করতে পারবেন। কাজ শেখার যোগও রয়েছে। এই সময় গাড়ি বা বাড়ি কিনতে পারেন। এমনকী মনে শান্তি বিরাজ করবে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।