রাহু গোচর ২০২৬বৈদিক জ্যোতিষ মতে, রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটিকে অধরা গ্রহ হিসেবেও বিবেচনা করা হয়। আর এই গ্রহটি যে কোনও ব্যক্তির জীবনে হঠাৎ বদল আনতে পারে। তাই রাহুর গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। আসলে ৫ ডিসেম্বর, ২০২৬ রাহু রাশি পরিবর্তন করবেন। ওই দিন মকর রাশিতে গোচর করবেন রাহু। এই রাশিতে ২৪ মে, ২০২৮ পর্যন্ত বিরাজ করবেন তিনি। যার ফলে ৪ রাশির হঠাৎ ভাগ্য ফিরবে। আকস্মিক অর্থলাভ হবে। ঝামেলা-অশান্তি থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে ভাগ্য চমকাবে। ইনকাম বাড়বে। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন রাহুর গোচরে ঠিক কোন কোন রাশির সেরা সময় কাটবে।
মেষ রাশি
রাহুর গোচরে অত্যন্ত শুভ সময় কাটাবে মেষ রাশির জাতক এবং জাতিকারা। এই সময় জীবনে হঠাৎ পরিবর্তন আসবে। ভাগ্য সঙ্গ দেবে। টাকার অভাব মিটে যাবে। লোন থেকে মুক্তি পাবেন। বেড়ে যাবে ইনকাম। এই সময় মনের হাল ফিরবে। জীবনের জটিলতা খুলে যাবে। তাই দুশ্চিন্তা করবেন না।
মেষ রাশি
ডিসেম্বর থেকে রাহুর গোচরে গোল্ডেন টাইম নিয়ে আসবে। মন ভাল থাকবে। মিটে যাবে জটিলতা। সেই সঙ্গে অর্থের সমস্যা দূর হবে। ভাগ্য ফিরবে। কেরিয়ারে এগিয়ে যাবেন। ব্যবসায় বড় বিনিয়োগ আসবে। আয় বাড়বে। রাহু গোচরে দারুণ সময় কাটাতে পারবেন। তাই অহেতুক দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না।
কন্যা রাশি
এই সময়টা কন্যা রাশির জাতক এবং জাতিকারা ভাল সময় কাটাতে পারবেন। এই সময় চাকরিতে উন্নতি হবে। কেরিয়ারে পদোন্নতির যোগ হবে। এই সময় ব্যবসায় বিরাট উন্নতি হবে। আদালতে কোনও ঝামেলা থেকে মুক্তি পাবেন। এই সময় আর্থিক অবস্থা ফিরবে। টাকার অভাব দূর হবে। সেই সঙ্গে ভাগ্য ফিরবে। হঠাৎ করে ভাগ্য সঙ্গ দেবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
তুলা রাশি
এই রাশির জন্য সময়টা খুব ভাল কাটবে। অনেক আটকে থাকা কাজ হয়ে যাবে। মন থাকবে ভাল। এই সময় জমি বা বাড়ি কিনতে পারেন। এছাড়া প্রভাবশালী মানুষের সঙ্গে পরিচয় হবে। মিটবে জটিলতা। এই সময় কেরিয়ারে উন্নতি হবে। এখন ব্যবসায় বিনিয়োগ করলে পরে লাভ পাবেন। তাই অহেতুক টেনশন করবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।