রবিবারের রাশিফলHoroscope 27th September 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ রাশি (Aries)
কর্মক্ষেত্রের অবস্থা যাই থাকুক না কেন অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়বে। মনের উপর চাপ থাকবে। এ কথা দেহের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনও ব্যাপারে গৃহে অশান্তি সৃষ্টি। অযথা আর্থিক কিংবা দ্রব্য ক্ষতি। অকারণ কারও সাথে বাদানুবাদ। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য ও সাহচর্য লাভ। কোনও বিলাস দ্রব্য লাভ। কোনও সুসংবাদ কিংবা হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তি দেখা দিলেও প্রীতি ও আন্তরিকতার মধ্যেই দিনটা অতিবাহিত হবে।
বৃষ রাশি (Taurus)
দিনের অধিকাংশ সময় সর্বাঙ্গীণ অস্থিরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকবে। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। শারীরিক সুখের বিঘ্ন হবে। স্বজন কলহ। পারিবারিক ব্যাপারে অশান্তি। শুভকর্মে অর্থ ব্যয়। সামান্য কোনও ঘটনাকে কেন্দ্র করে মানসিক অশান্তি। অন্যের গৃহে অনুরোধ রক্ষার্থে যেতে হতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে।
মিথুন রাশি (Gemini)
কর্মক্ষেত্র সম্পর্কে প্রছন্ন উদ্বেগ ও দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ উৎসাহিত করবে। অপ্রত্যাশিত যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে। আপনার সাথে কেউ বিরুদ্ধাচরণ করবে। কোনও বিলাসিতার দ্রব্য কেনাকাটা। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা উপকার করতে পারে। স্বাস্থ্য দুশ্চিন্তা মুক্ত নয়। মানসিক প্রশান্তি পাবেন না। কোথাও আতিথ্যগ্রহণ। শুভ সংবাদ লাভ। কোনও আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা। ব্যয় বৃদ্ধি এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। যত দূর সম্ভব ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমিক প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেলেও দিনটা মোটামুটি আনন্দের মধ্যে অতিবাহিত হবে।
কর্কট রাশি (Cancer)
অবিশ্বাসী ও সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে। শারীরিক মানসিক, আর্থিক পারিবারিক, কর্ম ও আয়ের ক্ষেত্রে বিপর্যয় বলে মনে হবে। কোনও ঘটনায় অপমানসূচক কথা শুনতে পারেন। শুভ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হঠাৎ কোনও যোগাযোগ এলেও বাস্তবায়িত হওয়ার আশা কম। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। সর্বাঙ্গীণ প্রতিকূল অবস্থার মধ্যেও যারা প্রেমাবদ্ধ তাদের প্রণয়ানন্দ কিছুটা মানসিক চাপ কমাবে।
সিংহ রাশি (Leo)
দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থা কাজকর্মের ক্ষতি করতে পারে। টুকটাক অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে। শারীরিক অবস্থা ভাল থাকবে না। কোনও প্রচেষ্টায় আশাহত। মানসিক শান্তি নষ্ট। কোনও বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যলাভ। দেবালয় ভ্রমণ যোগ। প্রেমপ্রীতির ক্ষেত্র অশান্তিদায়ক হয়ে উঠতে পারে।
কন্যা রাশি (Virgo)
কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা কিংবা কোনও সমস্যা দেখা দিতে পারে। নতুন কোনও যোগাযোগ আসলেও আর্থিক দিক থেকে বিশেষ কোনও উন্নতি হবে না। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও আত্মীয়ের গৃহে নিমন্ত্রিত হতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন না।
তুলা রাশি (Libra)
কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে না। সামান্য অর্থ হাতে এলেও আর্থিক টান থেকে যাবে। মনটা বিচলিত ও অশান্ত থাকবে। যথেষ্ট ব্যয় বাড়বে। কারও সাথে অশান্তি ও আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে। অপমানজনক কথা শুনবেন। যে কাজই করুন না কেন, প্রথমে ভেবে নিন, নইলে ক্ষতি হবে। অন্যের গৃহে আতিথ্যগ্রহণ ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। স্বাস্থ্য বিপাকে ফেলতে পারে। প্রেমিক প্রেমিকাদের মানসিক মিলনের অভাব ও ভুল বোঝাবুঝি দেখা দেবে।
বৃশ্চিক রাশি (Scorpio)
মানসিক চাপ থাকলেও পূর্বের তুলনায় কর্ম ও আর্থিক ক্ষেত্রে সামান্য যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হবে। কোনও দূর স্বজনের জন্য উৎকণ্ঠা। দ্রব্য বা আর্থিক ক্ষতি হতে পারে। কোনও অশুভ সংবাদ পেতে পারেন। কোনও প্রচেষ্টা শেষ মুহুর্তে আশাভঙ্গ করতে পারে। শারীরিক সুখ কিছুটা বিঘ্নিত হবে। মতবিরোধ ও কোনও উটকো ঘটনায় জড়িয়ে পড়তে পারেন। প্রেমপ্রীতিরক্ষেত্র নৈরাশ্য ও হতাশাপূর্ণ।
ধনু রাশি (Sagittarius)
মনের উপর চাপ বৃদ্ধি। কারও কাছে অবিশ্বাসী ও অপমানিত হতে পারেন। শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, কর্ম ও আয়ের ক্ষেত্র বিশেষ উদ্বেগসূচক। বর্তমানে সর্বাঙ্গীণ বিবেচনা করে প্রতিটি কর্মে আত্মনিয়োগ করা উচিত। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কারও সাথে অযথা বাদানুবাদ ও ঝগড়ার সৃষ্টি হবে। কোনও ঘটনা মনের উপর আঘাত আনবে। কোনও কর্মে অর্থ ব্যয়। হঠাৎ কোনও যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্র টানাপোড়নের মধ্য দিয়ে চলবে। প্রেমিক প্রেমিকাদের প্রেমে ফাটল ধরতে পারে।
মকর রাশি (Capricorn)
শারীরিক, মানসিক, আর্থিক ও কর্মক্ষেত্র হতাশাপূর্ণ। হঠাৎ কোনও যোগাযোগ উৎসাহিত করতে পারে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। কোনও আত্মীয়ের জন্য উৎকণ্ঠা। কোনও সংবাদ বিচলিত করতে পারে। কোনও কারণে হঠাৎ মানসিক আনন্দ নষ্ট হবে। প্রেমিক প্রেমিকাদের অভিমানের জন্য মানসিক অশান্তি ভোগ করতে হবে। দেবালয় ভ্রমণ যোগ।
কুম্ভ রাশি(Aquarius)
কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থভাগ্য চলনসই। কোনও সংবাদ মানসিক উদ্বেগ সৃষ্টি করবে। পারিবারিকক্ষেত্রে নৈরাশ্য। শারীরিক ও মানসিক সুখ বিঘ্নিত হবে। পত্নীর স্বাস্থ্য গোলমাল করবে। কোথাও নিমন্ত্রণ রক্ষা। গুণী ব্যক্তির সান্নিধ্যে আসবেন। কোনও সুসংবাদ লাভ। নিকট ভ্রমণযোগ। বন্ধু ও পরিজন সান্নিধ্য প্রীতি বৃদ্ধি করবে। নতুন প্রেমাভিলাষীদের পক্ষে দিনটা শুভ। চলমানপ্রেমিক প্রেমিকাদের মনোমালিন্য প্রেমকে সার্থক রূপ দেবে।
মীন রাশি (Pisces)
দিনটায় মানসিক দিক থেকে একটা ভীতি ও উদ্বেগের ভাব বর্তমান থাকবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনওরকম চলনসই। কোনও দুর্নামের ভাগীদার হতে হবে। পূর্বের কোনও ঘটনাকে কেন্দ্র করে মানহানি হতে পারে। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কোনও দুঃসংবাদ পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)