Bengali New Year Rashifal: নতুন বছরের পয়লা দিন থেকেই সুপার লাক, কপাল খুলছে ৫ রাশির

Bengali New Year Rashifal: এবারের নববর্ষ শুধু ক্যালেন্ডার বদলের নয়, বরং ভাগ্য বদলের ইঙ্গিত দিচ্ছে। পঞ্জিকা বলছে, এবার পয়লা বৈশাখের পুণ্যতিথিতে মিলেমিশে গিয়েছে ইন্দ্র ও ব্রহ্মা যোগের মতো বিরল মুহূর্ত। উপরি পাওনা হিসেবে রয়েছে বুধ প্রদোষ ব্রত ও মাসিক শিবরাত্রি।

Advertisement
নতুন বছরের পয়লা দিন থেকেই সুপার লাক, কপাল খুলছে ৫ রাশিরদেবী লক্ষ্মী কৃপা, পয়লা বৈশাখ

Bengali New Year Rashifal: বাঙালির দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। সূর্য মেষ রাশিতে পা রাখতেই শুরু হচ্ছে বঙ্গাব্দ ১৪৩৩। আগামী ১৫ এপ্রিল, মঙ্গলবার পালিত হবে পয়লা বৈশাখ। কিন্তু এবারের নববর্ষ শুধু ক্যালেন্ডার বদলের নয়, বরং ভাগ্য বদলের ইঙ্গিত দিচ্ছে। পঞ্জিকা বলছে, এবার পয়লা বৈশাখের পুণ্যতিথিতে মিলেমিশে গিয়েছে ইন্দ্র ও ব্রহ্মা যোগের মতো বিরল মুহূর্ত। উপরি পাওনা হিসেবে রয়েছে বুধ প্রদোষ ব্রত ও মাসিক শিবরাত্রি। গ্রহ-নক্ষত্রের এই মহেন্দ্রক্ষণে বছরের শুরুতেই লক্ষ্মীলাভ হতে চলেছে পাঁচ রাশির জাতকদের।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য দিনটি আধ্যাত্মিক ভাবে বেশ উজ্জ্বল। মা দুর্গার কৃপায় ঝুলে থাকা কাজগুলো এ যাত্রায় নামিয়ে ফেলতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিকেলের দিকে কোনো সুখবর আপনার মন ভালো করে দেবে। দাম্পত্য কলহ মিটে গিয়ে প্রেমে আসবে নতুন জোয়ার।

কর্কট রাশি
আবার কর্কট রাশির জাতকদের জন্য দিনটি রাজকীয় আমেজ নিয়ে আসছে। ইন্দ্র যোগের প্রভাবে জমি-বাড়ি সংক্রান্ত স্থাবর সম্পত্তি লাভের যোগ প্রবল। পুরনো বিনিয়োগ থেকে আচমকা মোটা টাকা হাতে আসতে পারে। তবে নিজের কাজ অন্যের ওপর ছেড়ে দেবেন না।

কন্যা রাশি
অন্যদিকে মহাদেবের আশীর্বাদে কন্যা রাশির জাতকদের কেরিয়ারে নতুন দিশা মিলতে পারে। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নতুন কোনো পরিকল্পনায় হাত দিতে পারেন। সন্তানের সাফল্যে গর্বিত হওয়ার সুযোগ আসবে। তবে আবেগ সরিয়ে রেখে বুদ্ধিতে শাণ দেওয়া জরুরি।

বৃশ্চিক রাশি
চাকরিজীবী বৃশ্চিক রাশির জাতকদের জন্য ব্রহ্মা যোগ যেন আশীর্বাদ। যাঁরা নতুন কর্মসংস্থানের খোঁজ করছেন, বছরের শুরুতেই তাঁদের মুখে হাসি ফুটতে পারে। ভাই-বোনের সঙ্গে পুরনো বিবাদ মিটে গিয়ে পারিবারিক বন্ধন আরও মজবুত হবে।

কুম্ভ রাশি
সবশেষে কুম্ভ রাশির কথা না বললেই নয়। সুকর্ম যোগের প্রভাবে ব্যবসায়ীদের জন্য বছরের প্রথম দিনটি হবে বাম্পার লাভের। নতুন কোনো ডিল বা মোটা অঙ্কের বরাত আপনার আর্থিক সংস্থানকে শক্তিশালী করবে। দাম্পত্য জীবনেও সুখ বজায় থাকবে, তবে ব্যক্তিগত গোপন কথা বাইরের কাউকে না বলাই শ্রেয়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement