November lucky Rashi: নভেম্বরে দীপাবলি, কালীপুজো, ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, কেরিয়ারে লম্বা লাফ

নভেম্বরে ৫ রাশির গোল্ডেন টাইম শুরু হবে। একাধিক গ্রহ গোচর করছে। যার ফলে উন্নতি হবে নিশ্চিত। চাকরিতে বিরাট লাফ দেবেন। বিস্তারিত জেনে নিন।

Advertisement
নভেম্বরে দীপাবলি, কালীপুজো, ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, কেরিয়ারে লম্বা লাফনভেম্বরের লাকি রাশি
হাইলাইটস
  • নভেম্বরে ৫ রাশির গোল্ডেন টাইম শুরু হবে
  • একাধিক গ্রহ গোচর করছে
  • যার ফলে উন্নতি হবে নিশ্চিত

নভেম্বর অত্যন্ত শুভ একটা মাস। এই মাসে রয়েছে কালীপুজো ও দীপাবলি। সেই সঙ্গে একাধিক গ্রহ স্থান পরিবর্তন করবে এই মাসে। এই যেমন ২০২৬ সালের নভেম্বরে সূর্য, বুধ, শুক্র ও মঙ্গল গোচর করছে। যার ফলে গোল্ডেন টাইম কাটবে ৫ রাশির। কেরিয়ারে বিরাট উন্নতি হবে। ব্যবসা এগিয়ে যাবে। আর্থিক অবস্থা ফিরবে। মিটে যাবে লোন। 

জ্যোতিষ বিজ্ঞানীরা জানাচ্ছেন, নভেম্বরে একাধিক রাশির গোচর রয়েছে। যেমন ধরুন-
৬ নভেম্বর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে 
১২ নভেম্বরে মঙ্গলের এন্ট্রি সিংহ রাশিতে 
১৩ নভেম্বর বুধ সরাসরি গতিতে ফিরবে 
১৪ নভেম্বর শুক্র সরাসরি গতিতে এন্ট্রি নেবে
১৬ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে গোচর করছে  
২২ নভেম্বর শুক্র তুলা রাশিতে গোচর করছে

মেষ রাশি
এই রাশির জাতক ও জাতিকারা বিরাট উন্নতি করবেন। নভেম্বর 'লাকি' হবে আপনার জন্য। অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। ভালমতো কাজ করলে প্রশংসাও পাবেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসা বড় হবে। টাকার অভাব মিটবে। 

সিংহ রাশি
নভেম্বর মাসটা এই রাশির জন্যও অত্যন্ত শুভ। এই মাসে কেরিয়ারে উন্নতি একবারে পাকা। এক লাফে বড় পোস্টে পৌঁছে যেতে পারেন। পদোন্নতির সঙ্গে বাড়বে মাইনে। শুধু তাই নয়, এই সময় কাজ ঠিক ঠাক করে ফেলতে পারবেন। অফিসের পলিটিক্স থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। ব্যবসায় আসবে বিনিয়োগ। 

তুলা রাশি
এই রাশির জাতক ও জাতিকারাও খুবই উন্নতি করবেন। নতুন চাকরি হতে পারে। পুরনো কাজে বাড়তে পারে মাইনে। সেই সঙ্গে সম্পদ বৃদ্ধি পেতে পারে। এছাড়া ব্যবসার উন্নতি নিশ্চিত। সেই সঙ্গে সম্পত্তি কিনে ফেলতে পারেন। দীপাবলিতে মিলতে পারে ভাল খবর। তাই দুশ্চিন্তা করবেন না। 

মকর রাশি
নভেম্বরেই মকর রাশির জাতক ও জাতিকারা শুভ সময় কাটাবেন। বেকার মানুষজন কাজ খুঁজে পাবেন। ভবিষ্যতের চিন্তা হবে দূর। শুধু তাই নয়, এই সময় চাকরিতে মাইনে বাড়তে পারে। টাকার অভাব দূর হবে। মিটে যাবে লোন। এই সময় নতুন করে সম্পর্ক শুরু হতে পারে। 

Advertisement

কুম্ভ রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। নভেম্বরে সৌভাগ্য ফিরবে। উন্নতি হবে জীবনে। সেই সঙ্গে অর্থের সমস্যা মিটে যাবে। বিরাট লাভ হবে চাকরিতে। হঠাৎ করে দেশের বা রাজ্যের বাইরে যাওয়ার সুযোগ আসবে। সেই সঙ্গে আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 


 

POST A COMMENT
Advertisement