November 2026 Career Horoscope: নভেম্বরে ৫ রাশির ভাগ্য চমকাবে, চাকরিতে বিরাট সাফল্য, টাকার অভাব শেষ

নভেম্বরেই কেরিয়ারে সেরা সময় শুরু ৫ রাশির। বিরাট উন্নতি হবে। চাকরিতে প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনে। এছাড়া টাকার সমস্যাও মিটে যাবে। বিশদে জেনে নিন।

Advertisement
নভেম্বরে ৫ রাশির ভাগ্য চমকাবে, চাকরিতে বিরাট সাফল্য, টাকার অভাব শেষনভেম্বরে কোন কোন রাশির কেরিয়ারে উন্নতি? জেনে নিন
হাইলাইটস
  • নভেম্বরেই কেরিয়ারে সেরা সময় শুরু ৫ রাশির
  • চাকরিতে প্রোমোশন হতে পারে
  • বাড়তে পারে মাইনে

নভেম্বর পড়তে আর মাত্র কয়েক দিন। আর আগামী মাসটা কিছু রাশির জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসতে পারে। কারণ, ওই মাসে বুধ এবং শুক্র বদলে ফেলবে চাল। সেই সঙ্গে সূর্য রাশি পরিবর্তন করবে। এছাড়া মঙ্গল ও গুরুর স্থিতিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যার ফলে ৫ রাশির কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। চাকরিতে প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনে। সেই সঙ্গে টাকার অভাবও মিটে যাবে। ব্যবসাতেও সুখবর রয়েছে অপেক্ষায়।

তাই আর অহেতুক সময় নষ্ট নয়, বরং জেনে নিন নভেম্বর মাসে কোন ৫ রাশির সেরা সময় শুরু হবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত সুসময় কাটাবেন। কাজের জায়গায় উন্নতি এবার পাকা। নতুন দায়িত্ব পেতে পারেন। চাকরি বদলে ফেলার সুযোগও রয়েছে। শুধু তাই নয়, এই সময় ব্যবসাতেও বিরাট লাভের মুখ দেখবেন। আত্মবিশ্বাস একবারে তুঙ্গে থাকবে। টাকার অভাব মিটে যাবে। 

সিংহ রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। সিনিয়র কর্মীরা পাশে থাকবেন। যার ফলে প্রোমোশন মিলতে পারে। বাড়তে পারে দায়িত্ব। এছাড়া টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে বোনাস ঢুকতে পারে। যাঁরা নতুন চাকরি খুঁজছিলেন, তাঁরা পেয়ে যাবেন। বিদেশ যাত্রাও হতে পারে। তাই চিন্তার কিছু নেই। 

বৃশ্চিক রাশি
নভেম্বর ২০২৬-এ কেরিয়ার একবারে তুঙ্গে থাকবে। এই সময় চাকরি বদলে ফেলতে পারেন। নতুন অফার পাবেন। টাকাও পাবেন প্রচুর। শুধু তাই নয়, এই সময় ব্যবসা বড় হবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। নয়া দোকান খুলতে পারেন। এই সময় ঝামেলা থেকে মুক্তি পাবেন। 

মকর রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। অনেক দিন ধরে যাঁরা পরিশ্রম করে চলেছেন, তাঁরা ফল পাবেন। অফিসে সুনাম বাড়বে। বস চিনবেন। ডেকে কথা বলবেন। এমনকী এই সময় প্রোমোশন মিলতে পারে। নভেম্বর মাসে কেটে যাবে লোনের বাধা। এছাড়া বড়সড় জটিলতা থেকে বেরিয়ে আসবেন। 

Advertisement

কুম্ভ রাশি
এই রাশির জন্য অত্যন্ত শুভ সময় অপেক্ষা করছে ২০২৬ সালের নভেম্বর মাসে। এই সময় চাকরি বদলে নিতে পারেন। কেরিয়ারে বিরাট বড় পরিবর্তন আসতে পারে। এখন যেখানে কাজ করছেন, সেখানেও উন্নতি রয়েছে পাকা। বিরাট পদ পেতে পারেন। এই সময় খরচ থাকবে কম। টাকার অভাব দূর হবে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement