Budh Shukra Lav Dristi Yog 2026: লাভ-দৃষ্টি যোগে জুলাই মাসে টাকার পাহাড়ে চড়বে ৪ রাশি, দুর্দান্ত সময় আসছেBudh Shukra Lav Dristi Yog 2026: জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান বদল এবং তাদের পারস্পরিক কোণ তৈরি হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যখন দুটি গ্রহ পরস্পরের সঙ্গে ঠিক ৬০ ডিগ্রি কোণে অবস্থান করে তখন জ্যোতিষ মতে একটি অত্যন্ত শুভ লাভ দৃষ্টি যোগ তৈরি হয়। আগামী ২৪ জুলাই শুক্রবার রাত ৯টা ৩৯ মিনিটে মহাকাশে বুধ ও শুক্রের মধ্যে তেমনই এক শক্তিশালী ও বিরল লাভ দৃষ্টি যোগ গঠিত হতে চলেছে।
বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ ও যুক্তিবোধের কারক গ্রহ বুধের সঙ্গে প্রেম সৌন্দর্য ভোগবিলাস সুখ ও সম্পদের প্রতীক শুক্রের এই মিলনকে অত্যন্ত মঙ্গলদায়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দুই শুভ গ্রহের মিলনে জাতকদের কর্মজীবন ব্যবসা আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত সম্পর্কে ইতিবাচক বদল আসতে চলেছে যার জেরে বিশেষ করে চারটি রাশির ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে।
মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতকদের জন্য বুধ ও শুক্রের এই লাভ দৃষ্টি যোগ দারুণ সুখবর নিয়ে আসবে। দীর্ঘদিনের কোনও পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাওয়ার পাশাপাশি পরিবারে সুখশান্তি এক ধাক্কায় অনেকখানি বৃদ্ধি পাবে। প্রিয়জনদের সঙ্গে চমৎকার সময় কাটানোর সুযোগ মিলবে এবং কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলে যাওয়ার পাশাপাশি নতুন চাকরির দুর্দান্ত সুযোগও তৈরি হতে পারে।
সিংহ রাশি(Leo)
সিংহ রাশির জাতকদের কথাবার্তায় আকর্ষণ বাড়ার কারণে সামাজিক ও পেশাগত ক্ষেত্রে তাদের প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে থাকা দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হয়ে বন্ধন আরও মজবুত হবে এবং আয়ের উৎস বাড়ার পাশাপাশি চাকরিতে পদোন্নতি বা নতুন বড় দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে এমনকি ব্যবসায়ীরাও এই সময় বড় কোনও লাভজনক চুক্তি সই করতে পারেন।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদের ক্ষেত্রে এই শুভ যোগ মূলত ব্যবসায় অভাবনীয় সাফল্য এনে দিতে পারে। এই সময় প্রত্যাশার চেয়েও অনেক বেশি মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে এবং কেউ যদি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে তার জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়ার ফলে সম্পর্ক আরও মধুর হবে এবং একই সঙ্গে আর্থিক পরিস্থিতির উন্নতি ও স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা দেবে।
কুম্ভ রাশি (Aquarious)
সবশেষে কুম্ভ রাশির জাতকদের জন্যও এই লাভ দৃষ্টি যোগ উন্নতির এক নতুন দিগন্ত খুলে দেবে। ব্যবসায় উল্লেখযোগ্য লাভের মুখ দেখার পাশাপাশি কর্মজীবনে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং জীবনসঙ্গীর সঙ্গে চলা দীর্ঘদিনের কোনও সমস্যা বা মতবিরোধের চিরতরে অবসান ঘটবে।