মিথুনে বুধের গোচরে তৈরি হচ্ছে ‘ভাদ্র রাজযোগ’, ভাগ্যের চাকা ঘুরবে এই ৫ রাশির

জ্যোতিষবিদদের গণনা বলছে, বুধের এই ঘরবদলের জেরে আগামী কয়েকদিন ৫ রাশির জাতক-জাতিকাদের জীবনে সোনা ফলতে চলেছে। কেরিয়ারে উল্কার গতিতে উন্নতি থেকে শুরু করে আকস্মিক ধনলাভ। সব মিলিয়ে এই সময়টা এদের জন্য এক্কেবারে পোয়াবারো! দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কি না।

Advertisement
মিথুনে বুধের গোচরে তৈরি হচ্ছে ‘ভাদ্র রাজযোগ’, ভাগ্যের চাকা ঘুরবে এই ৫ রাশিরমিথুনে বুধের গোচরে তৈরি হচ্ছে মহাশুভ ‘ভাদ্র রাজযোগ’, ভাগ্যের চাকা ঘুরবে এই ৫ রাশির

বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে জ্ঞান, বুদ্ধি, বাগ্মীতা এবং ব্যবসার কারক গ্রহ বলে মনে করা হয়। সেই বুধদেব এবার নিজের ঘর মিথুন রাশিতে প্রবেশ করছেন। আর এর ফলেই মহাজাগতিক আকাশে তৈরি হতে চলেছে এক মহাশুভ যোগ, যার নাম ‘ভাদ্র রাজযোগ’। আগামী ২২ জুন পর্যন্ত বুধ এই রাশিতেই অবস্থান করবেন এবং তারপর পাড়ি দেবেন কর্কট রাশিতে। জ্যোতিষবিদদের গণনা বলছে, বুধের এই ঘরবদলের জেরে আগামী কয়েকদিন ৫ রাশির জাতক-জাতিকাদের জীবনে সোনা ফলতে চলেছে। কেরিয়ারে উল্কার গতিতে উন্নতি থেকে শুরু করে আকস্মিক ধনলাভ। সব মিলিয়ে এই সময়টা এদের জন্য এক্কেবারে পোয়াবারো! দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কি না।

মিথুন রাশি
নিজের রাশিতেই বুধের আগমন ঘটায় সবচেয়ে বেশি লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। এই ভাদ্র রাজযোগের প্রভাবে কর্মক্ষেত্রে আচমকা বড় কোনও সাফল্যের মুখ দেখতে পারেন। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি দুই-ই বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা টাকা অনায়াসে ফেরত পেয়ে যেতে পারেন। শুধু কর্মক্ষেত্রই নয়, পারিবারিক জীবনেও বইবে সুখ-শান্তির হাওয়া।

কন্যা রাশি
বুধ হলো কন্যা রাশিরও অধিপতি গ্রহ। ফলে ভাদ্র রাজযোগের বিশেষ কৃপা থাকবে আপনার ওপর। কর্মক্ষেত্রে নিজের কাজের জেরে এক ধাক্কায় বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে যাবেন, তৈরি হবে নিজস্ব আলাদা পরিচিতি। সমাজে আপনার প্রভাব বাড়বে। এই সময় নানা দিক থেকে অর্থাগমের যোগ রয়েছে, ফলে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনাও প্রবল।

তুলা রাশি
বুধের এই গোচর তুলা রাশির জাতকদের ভাগ্য এক লপ্তে উজ্জ্বল করে তুলবে। অনেক দিন ধরে ঝুলে থাকা কাজ এবার অনায়াসে সম্পন্ন হবে। মনের কোনো সুপ্ত ইচ্ছে পূরণ হতে পারে এই সময়ে। বিশেষ করে যাঁরা বিদেশি বা বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত, তাঁদের বিপুল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আসতে পারে নতুন লোভনীয় চাকরির প্রস্তাব। ব্যবসায়ীরাও সাফল্যের মুখ দেখবেন। এমনকি ছাত্রছাত্রীদের জন্যও এই সময়টা দারুণ কাটবে।

Advertisement

ধনু রাশি
চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, ধনু রাশির জাতকদের জন্য এই গোচর সর্বাঙ্গীন লাভজনক প্রমাণিত হতে চলেছে। আয়ের উৎস যেমন বাড়বে, তেমনই ব্যবসার পরিধি বাড়িয়ে নেওয়ার দুর্দান্ত সুযোগ আসবে। নতুন কোনো প্রজেক্ট বা ব্যবসা শুরু করার জন্য এটাই সেরা সময়। আর যাঁরা মনের মানুষের সন্ধান করছেন, সেই সিঙ্গলদের জীবনে এই সময়েই বসন্ত আসতে পারে!

কুম্ভ রাশি
ভাদ্র রাজযোগের জাদুকরী প্রভাব দেখা যাবে কুম্ভ রাশির জাতকদের জীবনেও। কেরিয়ারের গ্রাফ তরতরিয়ে ওপরের দিকে উঠবে। এই সময়ে সামনে আসা যেকোনো ভালো সুযোগকে লুফে নিতে ভুলবেন না। প্রেম-ভালোবাসার ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হবে, এমনকী চার হাত এক হওয়ার অর্থাৎ বিয়ের কথাবার্তাও পাকা হতে পারে। পড়াশোনায় নজরকাড়া সাফল্য পেতে পারেন ছাত্রছাত্রীরাও।

 

POST A COMMENT
Advertisement