ত্রিগ্রহী যোগজ্যোতিষশাস্ত্র বলে প্রত্যেক গ্রহের সঙ্গেই মনুষ্য জীবনের কোনও না কোনও দিক, চরিত্র বা স্বভাবের যোগ থাকে। তাই এই সব গ্রহ স্থান পরিবর্তন করলে, তার প্রভাব পড়ে ১২ রাশির জাতকদের জীবনেই। কখনও গ্রহের গোচরে তৈরি হয় শুভ যোগ, আবার কখনও অশুভ যোগের প্রভাবে জীবনে আসে নানা বাধা-বিপত্তি। তেমনই সিংহ রাশিতে জোট বেঁধেছে একসঙ্গে তিন শক্তিশালী গ্রহ মঙ্গল, বৃহস্পতি ও কেতু। এর ফলে তৈরি হয়েছে বিরল ত্রিগ্রহী যোগ। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে এই বিশেষ যোগ। এরপর কেতু সিংহ রাশি ছেড়ে কর্কটে প্রবেশ করলে ভেঙে যাবে ত্রিগ্রহী যোগ। তবে তত দিনে সম্পত্তিতে ঘর ভরে নিতে পারবেন ৩ রাশির জাতকরা। অর্থলাভ থেকে কর্মজীবনে উন্নতি কাদের ভাগ্য খুলবে?
কর্কট রাশি
মঙ্গল, বৃহস্পতি ও কেতুর মিলনে কর্কট রাশির জাতকদের দ্বিতীয় ঘরে তৈরি হয়েছে ত্রিগ্রহী যোগ। জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় স্থানকে ধন, পরিবার ও বাণীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। ফলে এই সময় কর্কট রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতে করা কোনও কাজের ভালো ফল পেতে পারেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। কথাবার্তার মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। পরিবারে সম্মান ও প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির একাদশ স্থানে তৈরি হয়েছে মঙ্গল, বৃহস্পতি ও কেতুর সংযোগ। জ্যোতিষ মতে, একাদশ স্থান আয়, লাভ এবং মনের ইচ্ছাপূরণের সঙ্গে সম্পর্কিত। ফলে এই রাশির জাতকদের আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। দীর্ঘদিন ধরে কর্মজীবনে উন্নতি কিংবা আর্থিক লাভের অপেক্ষায় থাকলে সুখবর পেতে পারেন। চাকরিজীবীদের উপর নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে লাভের সুযোগ তৈরি হতে পারে। আগে থেকে তৈরি করে রাখা পরিকল্পনা থেকেও ভালো আর্থিক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির দশম ঘরে রয়েছে ত্রিগ্রহী যোগের প্রভাব। জ্যোতিষশাস্ত্রে এই ঘরকে কর্মজীবন, চাকরি ও প্রতিষ্ঠার ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গল এই রাশির অধিপতি হওয়ায় গ্রহের এই সংযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময় কর্মক্ষেত্রে নিজের অবস্থান মজবুত করতে পারবেন। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। কর্মরত ব্যক্তিদের দায়িত্ব বাড়তে পারে এবং কাজের মাধ্যমে পরিচিতি লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় কোনও অর্ডার কিংবা লাভজনক চুক্তি পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়ারাও পরিশ্রমের ভালো ফল পেতে পারেন।