মহালক্ষ্মী রাজযোগসাফল্যেও কারও মনে শান্তি নেই। অশান্ত। আবার ব্যর্থতাতেও কারও মন উৎফুল্ল। এমনটা কেন হয় বলুন তো? আসলে চন্দ্রের প্রভাব। চন্দ্র হল আপনার মনের কারক। মন খোঁজখবর থাকে চন্দ্রের কাছে। আবেগেরও নিয়ন্ত্রক। জ্যোতিষ মত এমনটাই। তো সেই চাঁদ নভেম্বর মাসের শুরুতেই কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই অবস্থান করছে মঙ্গল। মঙ্গলের সঙ্গে চন্দ্রের সংযোগে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। আর মহালক্ষ্মী রাজযোগ মানেই অর্থ ও সমৃদ্ধির। এই রাজযোগে বাড়ে আয়। জ্যোতিষ মতে, এটা চন্দ্র-মঙ্গল যোগ। পঞ্জিকা বলছে, ১ নভেম্বর রাত ১২টায় মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে চন্দ্র। ৩ নভেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবে। এরপর সিংহ রাশিতে যাবে। সেখানে আবার বৃহস্পতির সঙ্গে সংযোগে তৈরি হবে গজকেশরী রাজযোগ। বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশি লাভবান হবে।
বৃষ রাশি: মঙ্গল এবং চন্দ্রের সংযোগে তৈরি মহালক্ষ্মী রাজযোগ এই রাশির জাতক ও জাতিকাদের জন্য অনুকূল হতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হতে পারে। কাজে সাফল্যের যোগ। ব্যবসায় ভাল লাভ হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। ব্যবসায় বড়সড় লাভ হতে পারে। চাকরিজীবীদের জন্যও সময়টা অনুকূল হতে পারে। নিজের লক্ষ্যপূরণে সফল হওয়ার সম্ভাবনা। সবমিলিয়ে আর্থিক পরিস্থিতি ভাল থাকবে।
কন্যা রাশি: আপনার জন্য সময়টা ভাল যাবে। বাড়বে আয়। উপার্জনের নতুন উৎস তৈরি হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। পাবেন মানসিক শান্তি। হঠাৎ কোনও জায়গা থেকে অর্থলাভের সম্ভাবনা। সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকেও বড়সড় লাভ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক। নতুন ক্লায়েন্ট এবং ব্যবসায়িক অর্ডার পাওয়ার সম্ভাবনা। মানসিক চাপ থেকেও মুক্তি। পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটানোর সুযোগ। সমাজে মান-সম্মানও বাড়তে পারে।
কুম্ভ রাশি: মহালক্ষ্মী যোগ শুভ এবং ইতিবাচক ফল দেবে আপনাকে। শত্রুদের বিরুদ্ধে সাফল্য পেতে পারেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা। ভাগ্যেরও সহায়তা মিলবে। কেরিয়ারে নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। যা আপনাকে কেরিয়ারে নতুন দিশা দেখাতে পারে। আর্থিক পরিস্থিতিরও উন্নতি হতে পারে। কাজে সাফল্য।