নতুন বছরে বৃহস্পতির কৃপায় Lucky 5 রাশি, তুঙ্গে কেরিয়ার ও আয়বৃদ্ধি, পড়ুন 2027 Career Horoscope

নতুন বছরে তিন বার রাশি পরিবর্তন করবেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষ মতে, দেবগুরুর এই তিনটি গোচরের প্রভাবে লাভবান হবেন ৫ রাশির জাতক। জীবনে উন্নতি ও আর্থিক লাভের সুযোগ তৈরি হবে।

Advertisement
নতুন বছরে বৃহস্পতির কৃপায় Lucky 5 রাশি, তুঙ্গে কেরিয়ার ও আয়বৃদ্ধি, পড়ুন 2027 Career Horoscope ২০২৭ সালের রাশিফল
হাইলাইটস
  • ২০২৭ সালে তিন বার রাশি পরিবর্তন করবেন দেবগুরু
  • বৃহস্পতির দয়ায় ভাগ্য খুলতে পারে ৫ রাশির।

বৈদিক জ্যোতিষে বৃহস্পতি হল জ্ঞান, শিক্ষা, অর্থ, সন্তান ও সৌভাগ্যের কারক গ্রহ। বৃহস্পতির অনুকূল অবস্থান থাকলে জীবনে উন্নতি ও সুখসমৃদ্ধি আসে। বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাব পড়ে জীবনের নানা ক্ষেত্রে। ২০২৭ সালে তিন বার রাশি পরিবর্তন করবেন দেবগুরু। বছরের শুরুতে ২৫ জানুয়ারি কর্কট রাশিতে গোচর করবেন। এরপর জুনে সিংহ এবং নভেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবেন। বৃহস্পতির এই গোচরে ৫ রাশির জাতক ও জাতিকাদের উন্নতি ও লাভের সম্ভাবনা। চলুন দেখে নেওয়া যাক।

কর্কট রাশি: ২০২৭ সালের শুরুটা কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য অনুকূল। এই সময় বৃহস্পতি অবস্থান করবেন আপনার রাশিতেই। জ্যোতিষ অনুযায়ী, কর্কট রাশিতে বৃহস্পতির এই অবস্থান থেকে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসবে। পারিবারিক জীবনেও নিজের ভূমিকা ও দায়িত্ব আরও ভাল করে পালন করতে পারবেন। আর্থিক দিক থেকেও বছরের প্রথমভাগে লাভের যোগ।

সিংহ রাশি: ২০২৭ সালের জুন মাসের পর থেকে সিংহ রাশির জাতক ও জাতিকাদের পরিস্থিতি অনুকূল। ওই মাসেই বৃহস্পতি প্রবেশ করবেন আপনার রাশিতে। এর প্রভাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ গতি পাবে। অসম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগও আসবে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা পছন্দের সংস্থা বা জায়গায় কাজের সুযোগ পাবেন। জুন থেকে নভেম্বর পর্যন্ত সময় কেরিয়ার ও আর্থিক দিক থেকে ভাল কাটবে। এই সময় সঞ্চয় বাড়ানোরও সুযোগ।

কন্যা রাশি: ২০২৭ সালের শেষ পর্ব কন্যা রাশির জাতক ও জাতিকাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। নভেম্বরে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করায় ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। পাবেন সুখবরও। ব্যবসায় লাভবান হবেন। আর্থিক পরিস্থিতিরও উন্নতির সম্ভাবনা। বছরের শেষভাগে বিয়ের কথাবার্তা এগোতে পারে। কারও কারও বিয়ের যোগ।

ধনু রাশি: আপনার রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতি। ২০২৭ সালে বৃহস্পতির গোচর আপনাকে লাভবান করবে। পেশাগত জীবন ও আর্থিক পরিস্থিতির জন্য বছরটি লাভজনক। পরিশ্রমের ভাল ফল পাবেন। ধর্মীয় কাজকর্ম, পুজোপাঠ ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। পাশাপাশি দীর্ঘ দিনের আর্থিক সমস্যাও কমবে। আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা। আপনার আয় বাড়বে।

Advertisement

মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির রাশি পরিবর্তন নতুন সুযোগের দরজা খুলে দেবে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা মনের মতো কাজ পেতে পারেন। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগের তুলনায় সাফল্য আসবে। শেয়ার বাজারে বিনিয়োগকারীরা লাভবান হবেন। বিনিয়োগ থেকে লাভ। সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। বছরের শেষ কয়েক মাসে ভ্রমণের পরিকল্পনা। বাড়বে আয়। 

POST A COMMENT
Advertisement