লক্ষ্মী নারায়ণ রাজযোগদেবীপক্ষ শুরু। ১১ অক্টোবর প্রথমা। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে উৎসবের সূচনা হয়। পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর দুর্গাপুজো থেকে তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ। ১৭ অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে সূর্য। সেখানে শুক্র ও বুধের সঙ্গে মিলিত হয়ে শুক্রাদিত্য রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এর ফলে লাভবান হবেন ৪ রাশির জাতক।
সময়টি অনুকূল হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। হঠাৎ অর্থলাভের যোগ।
মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের চাকরি ও ব্যবসায় ইতিবাচক প্রভাব। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা তুলে ধরতে সফল হবেন। গুরুত্বপূর্ণ কোনও দায়িত্বও আপনার হাতে আসতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকার সম্ভাবনা। কোনও ধরনের বিনিয়োগ করার আগে ভাল ভাবে চিন্তাভাবনা করে নেওয়া জরুরি।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের মানসম্মান বাড়বে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাবেন। আপনার কাজের প্রশংসা করতে পারেন। ব্যবসাতেও উন্নতির যোগ রয়েছে। আত্মবিশ্বাস বাড়তে পারে। নতুন কাজে এগিয়ে যেতে পারবেন।
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের পদোন্নতির যোগ। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। নতুন চাকরির সুযোগ। মানসিক চাপ থেকে অনেকটাই স্বস্তি পাওয়ার সম্ভাবনা।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকারা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব পাবেন। পরিশ্রম ও নিষ্ঠার ফল পাওয়ার সম্ভাবনা। স্বাস্থ্যের দিক থেকেও সময়টি ভাল কাটতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ। আর্থিকভাবেও লাভবান হবেন।