2027 সালে 4 রাশিতে সদয় কেতু, কেরিয়ার, গাড়ি, বাড়ির বাধা দূর, পড়ুন Ketu Career Rashifal

কেতুর গোচরের প্রভাব পড়বে একাধিক রাশির জাতক ও জাতিকাদের জীবনে। দীর্ঘদিনের সমস্যা কমতে পারে। কোন কোন রাশির জীবনে এই সময় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, জেনে নিন বিস্তারিত।

Advertisement
2027 সালে 4 রাশিতে সদয় কেতু, কেরিয়ার, গাড়ি, বাড়ির বাধা দূর, পড়ুন Ketu Career Rashifalকেতু রাশিফল
হাইলাইটস
  • কেতুর গোচরের প্রভাব পড়বে ৪ রাশির জীবনে।
  • আর্থিক লাভ ও উন্নতির সুযোগ।

চলতি বছর, ২০২৬ সালের শেষ দিকে গ্রহের অবস্থানে বড়সড় পরিবর্তন। জ্যোতিষে এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর কর্কট রাশিতে প্রবেশ করবে ছায়াগ্রহ কেতু। কর্কট রাশির অধিপতি চন্দ্র। ফলে চন্দ্রের রাশিতে কেতুর এই গোচরে ৪ রাশির দীর্ঘদিনের সমস্যা মিটে যাবে। চাকরি ও ব্যবসায় উন্নতির নতুন সুযোগ আসতে পারে। পাশাপাশি বাড়ি, গাড়ি এবং সুখ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে জড়িত স্বপ্নপূরণ হওয়ার সম্ভাবনা।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে কেতুর গোচর ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই সময়ে মানসিকভাবে স্বস্তি পেতে পারেন। বিনিয়োগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আসতে পারে সুখবর। আর্থিক বিষয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নিলে লাভবান হওয়ার সম্ভাবনা। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। সবমিলিয়ে এই সময় আপনার জীবনে পরিবর্তনের নতুন পথ খুলে দিতে পারে।

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টা অনুকূল। ভাগ্যের সহায়তায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে শেষ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় কোনও বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় থাকলে তার সমাধান মিলতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য নতুন পথ খুলে যেতে পারে। উন্নতির নতুন সুযোগ পেতে পারেন। পছন্দের চাকরি পাওয়ার সম্ভাবনা। এমনকি নিজের পছন্দমতো ব্যবসা শুরু করার সুযোগও আসতে পারে।

ধনু রাশি: কেতুর গোচরে চাকরির সুযোগ পেতে পারেন। এই সময়ে বড় কোনও কাজ করার পরিকল্পনা করতে পারেন। সেই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে। ধৈর্য ধরে রাখলে কাজের ফল পাবেন। কর্মক্ষেত্রের পরিবেশ আপনার জন্য থাকবে ইতিবাচক। এই সময়ে আর্থিক পরিকল্পনায় অগ্রগতি হতে পারে। আয় বাড়ানোর নতুন সুযোগ। 

মকর রাশি: চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। কোথাও টাকা আটকে থাকলে সেই সংক্রান্ত বিষয়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করে থাকলে সুখবর পেতে পারেন। সবমিলিয়ে আর্থিক উন্নতি এবং কর্মজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সময়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement