Guru Gochar Rashifal 2026: কর্কট রাশিতে দেবগুরুর মহাসঞ্চার, ভাগ্যের চাকা ঘুরে যাবে ৫ রাশির

বিশেষ বিষয় হলো, কর্কট রাশিতে গোচরের পাশাপাশি এই সময়ে অত্যন্ত শুভ পুণ্য নক্ষত্র ‘পুষ্য’-তেও অবস্থান করবেন বৃহস্পতি। আগামী ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ অবস্থানে থাকবেন তিনি। জ্যোতিষ গণনা বলছে, এই পাঁচ মাস গুরুগ্রহের অসীম কৃপায় ৫টি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে অভাবনীয় সাফল্য এবং বড়সড় ইতিবাচক পরিবর্তন।

Advertisement
কর্কট রাশিতে দেবগুরুর মহাসঞ্চার, ভাগ্যের চাকা ঘুরে যাবে ৫ রাশিরবৃহস্পতি রাশি গোচর

Guru Gochar Rashifal 2026: বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। আর আগামী মাসেই ঘটতে চলেছে বছরের অন্যতম সেরা মহাগোচর। আগামী ২ জুন কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষীদের মতে, গুরুগ্রহ হলেন জ্ঞান, ধন-সম্পদ, সৌভাগ্য, বিবাহ, সন্তানসুখ, উন্নতি ও সুখ-সমৃদ্ধির কারক গ্রহ। বিশেষ বিষয় হলো, কর্কট রাশিতে গোচরের পাশাপাশি এই সময়ে অত্যন্ত শুভ পুণ্য নক্ষত্র ‘পুষ্য’-তেও অবস্থান করবেন বৃহস্পতি। আগামী ২ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ অবস্থানে থাকবেন তিনি। জ্যোতিষ গণনা বলছে, এই পাঁচ মাস গুরুগ্রহের অসীম কৃপায় ৫টি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে অভাবনীয় সাফল্য এবং বড়সড় ইতিবাচক পরিবর্তন।

১. কর্কট রাশি (Cancer):
যেহেতু দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই প্রবেশ করছেন এবং এটি তাঁর ‘উচ্চ রাশি’, তাই এই গোচরের সবচেয়ে বেশি এবং ইতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতকদের ওপর। এই সময়ে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্ত কাজ এবার একে একে সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং মান-সম্মান বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বজায় থাকবে মানসিক শান্তি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে। বিশেষ করে পড়াশোনার সঙ্গে যুক্ত জাতকরা এই সময়ে বড়সড় কোনও সাফল্য পেতে পারেন।

২. বৃষ রাশি (Taurus):
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। বিশেষ করে যাঁরা চাকরি করছেন, তাঁদের কর্মজীবনে বড় সাফল্য ও পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন নতুন উৎস খুলে যাওয়ায় আর্থিক দিক থেকে দারুণ উন্নতি হবে। ব্যবসায়ীরা এই সময়ে প্রত্যাশার চেয়েও অনেক বেশি লাভ করতে পারবেন। স্বাস্থ্যও আগের চেয়ে অনেক ভালো থাকবে, পুরোনো কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে মুক্তি মিলতে পারে। পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। তবে এই সময়ে অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকাই শ্রেয়।

Advertisement

৩. কন্যা রাশি (Virgo):
এই মহাগোচরের ফলে কন্যা রাশির জাতকদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি। পূর্বের কোনও বিনিয়োগ থেকে বড়সড় আর্থিক লাভ হতে পারে। চাকরি হোক বা ব্যবসা— সর্বত্রই উন্নতির নতুন নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীদের বিক্রি বাড়ার পাশাপাশি মুনাফাও দ্বিগুণ হবে। এর পাশাপাশি জাতকদের ব্যক্তিগত জীবনেও সুখ ও স্থিতিশীলতা বজায় থাকবে।

৪. ধনু রাশি (Sagittarius):
ধনু রাশির অধিপতি গ্রহ স্বয়ং বৃহস্পতি। ফলে নিজের আরাধ্য গ্রহের এই চলনে ধনু রাশির জাতকদের কর্মজীবনে উন্নতির বিশেষ যোগ তৈরি হবে। চাকরিজীবীদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুখবর আসতে পারে। ব্যবসায় আগের চেয়ে গতি অনেক বাড়বে। দীর্ঘদিন ধরে যাঁরা চাকরি বা রোজগারের সমস্যায় ভুগছিলেন, তাঁরা এবার মানসিক স্বস্তি পাবেন। এই সময়ে নতুন কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হবে।

৫. মীন রাশি (Pisces):
মীন রাশির জাতকদের জন্যও দেবগুরুর এই গোচর অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। এই মুহূর্তে মীন রাশির ওপর শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলছে, যার কারণে নানাবিধ দুর্ভোগ পোহাতে হচ্ছে জাতকদের। তবে বৃহস্পতির এই কৃপাদৃষ্টির ফলে কিছুদিনের মধ্যেই কষ্টের তীব্রতা অনেকটাই কমবে। ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। থমকে থাকা কাজগুলো আবার নতুন করে শুরু হবে। যাঁরা এখনও সিঙ্গল, তাঁদের জন্য বিয়ের চমৎকার প্রস্তাব আসতে পারে। এর পাশাপাশি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ অনেকটাই বৃদ্ধি পাবে।
 

 

POST A COMMENT
Advertisement