Jupiter Transit Cancer 2026: ১২ বছর পর কর্কটে দেবগুরু, এই রাশির ঘুমন্ত ভাগ্য জাগবে, চাকরি-ব্যবসায় বিপুল ধনলাভের যোগ

Jupiter Transit Cancer 2026: সাধারণত গুরু এক একটি রাশিতে প্রায় এক বছর করে অবস্থান করেন। তবে এই বছরের অন্যতম বৃহৎ এই গোচরের সময় আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত গুরু কর্কট রাশিতেই থাকবেন। জ্যোতিষীদের মতে, এই সময়টি বেশ কিছু রাশির ভাগ্য পুরোপুরি বদলে দিতে চলেছে, যার মধ্যে বিশেষ ভাবে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা।

Advertisement
১২ বছর পর কর্কটে দেবগুরু, এই রাশির ঘুমন্ত ভাগ্য জাগবে, চাকরি-ব্যবসায় বিপুল ধনলাভের যোগJupiter Transit Cancer 2026: ১২ বছর পর কর্কটে দেবগুরু, এই রাশির ঘুমন্ত ভাগ্য জাগবে, চাকরি-ব্যবসায় বিপুল ধনলাভের যোগ

Jupiter Transit Cancer 2026: জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি বা দেবগুরুকে সবচেয়ে শুভ এবং প্রভাবশালী গ্রহ হিসেবে গণ্য করা হয়। এই গুরুগ্রহই হলেন জ্ঞান, ভাগ্য, বিবাহ, ধন-সম্পদ, সন্তান ও জীবনের সার্বিক উন্নতির কারক। আগামী ২ জুন ২০২৬ তারিখে এই দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চরাশি কর্কটে প্রবেশ করতে চলেছেন। দীর্ঘ ১২ বছর পর কর্কট রাশিতে দেবগুরুর এই মহাগোচর ঘটতে চলেছে। যেহেতু কর্কট রাশিতে গুরু অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকেন এবং তাঁর চাল অত্যন্ত ধীর, তাই এই পরিবর্তনের প্রভাব সমস্ত ১২টি রাশির ওপর দীর্ঘ সময় ধরে বজায় থাকবে। সাধারণত গুরু এক একটি রাশিতে প্রায় এক বছর করে অবস্থান করেন। তবে এই বছরের অন্যতম বৃহৎ এই গোচরের সময় আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত গুরু কর্কট রাশিতেই থাকবেন। জ্যোতিষীদের মতে, এই সময়টি বেশ কিছু রাশির ভাগ্য পুরোপুরি বদলে দিতে চলেছে, যার মধ্যে বিশেষ ভাবে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা।

জ্যোতিষাচার্য প্রবীণ মিশ্রের গণনা অনুযায়ী, এই গোচর কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রভাবে এই রাশির জাতকদের দীর্ঘদিনের ঘুমন্ত ভাগ্য এবার সজাগ হতে চলেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু এবার ষষ্ঠ ভাব বা ষষ্ঠ ঘরে গোচর করবেন। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাবটিকে মূলত চাকরি, প্রতিযোগিতা, শত্রু, ঋণ এবং রোগব্যাধির ঘর বলে মনে করা হয়। ফলে এই গোচরের জেরে সবচেয়ে বেশি উপকৃত হবেন চাকরিজীবী বা চাকরিপ্রার্থীরা।

কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের কাঁধে যেমন নতুন ও বড়সড় দায়িত্ব আসতে পারে, তেমনই বদলি বা পদোন্নতি (Promotion) এবং ইনক্রিমেন্টের প্রবল যোগ তৈরি হচ্ছে। যাঁরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এবার সফল হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতেও মিলবে চমৎকার ফলাফল। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে শত্রুদের ওপর আপনি সহজেই বিজয় লাভ করবেন। দীর্ঘদিন ধরে চলা কোর্ট-কাছারির মামলা-মোকদ্দমা থেকে এবার বড়সড় স্বস্তি মিলতে পারে, মিটে যাবে পুরনো সমস্ত জটিল বিবাদ।

Advertisement

আর্থিক পরিস্থিতির দিক থেকেও কুম্ভ রাশির জাতকরা কাঙ্ক্ষিত মোড় ঘুরতে দেখবেন। বহুদিনের আটকে থাকা টাকা এবার আচমকাই পকেটে ফেরত চলে আসবে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে, যার ফলে আর্থিক হাল ধীরে ধীরে বেশ মজবুত হয়ে উঠবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি ব্যবসার পরিধি বা বিস্তার বাড়ানোর পক্ষে দারুণ অনুকূল। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় বিনিয়োগ করলে তা থেকে মোটা অঙ্কের মুনাফা ঘরে তুলতে পারবেন জাতকরা। এককথায়, ভাগ্যের ছোঁয়ায় দীর্ঘদিনের থমকে থাকা কাজগুলি এবার তরতরিয়ে সম্পন্ন হবে।

পারিবারিক জীবনেও এর এক দারুণ ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে এবং পরিবারের প্রতিটি সদস্যের থেকে ভরপুর সহযোগিতা পাবেন আপনি। দাম্পত্য কলহ মিটে গিয়ে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের মধুরতা ফিরবে। তবে এই সুবর্ণ সময়ে কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে নিজেদের খাওয়াদাওয়ার ওপর নিয়ন্ত্রণ রাখা এবং একটি নিয়মিত সুশৃঙ্খল দিনচর্যা মেনে চলা অত্যন্ত জরুরি।

মানসিক অবসাদ বা ধকল এই সময়ে অনেকটাই কেটে যাবে। পাশাপাশি জাতকদের আধ্যাত্মিক কর্মকাণ্ডে আগ্রহ বাড়বে এবং বিভিন্ন ধর্মীয় বা সামাজিক শুভ কাজে অংশ নেওয়ার সুযোগ আসবে। দেবগুরুর শুভ প্রভাবে মনের মধ্যে এক অদ্ভুত ইতিবাচক চিন্তাভাবনার বিকাশ ঘটবে। সমাজে আপনার মান-সম্মান, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বহুগুণ মজবুত হবে। কেরিয়ারে বড়সড় রদবদল বা ইতিবাচক পরিবর্তনের সুযোগ যেমন আসবে, তেমনই বিদেশ সংক্রান্ত বা বিদেশের মাটিতে থাকা কাজকর্ম থেকেও মোটা টাকা লাভের যোগ রয়েছে। জ্যোতিষীদের স্পষ্ট বার্তা, কুম্ভ রাশির জাতকরা এই সময়ে নিজেদের কঠোর পরিশ্রমের পুরো ফল হাতে-নাতে পাবেন, তবে এই সময়কাল জুড়ে তাঁদের নিজেদের জীবনে কিছুটা শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে হবে।

 

POST A COMMENT
Advertisement