বৃহস্পতির রাশিফলপ্রায় ১২ বছর ধরে বিভিন্ন রাশিতে পরিক্রমা করে বৃহস্পতি। পঞ্জিকা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর কর্কট রাশি ছেড়ে সিংহে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি। দুপুর ১২টা ২ মিনিট নাগাদ এই গোচর হবে। ২৫ জানুয়ারি পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবে বৃহস্পতি। বৈদিক জ্যোতিষে বৃহস্পতি হল জ্ঞান, অর্থ, শিক্ষা, ভাগ্যের সহায়ক গ্রহ। বৃহস্পতি সদয় হলে সৌভাগ্য আসে জীবনে। সিংহ রাশির অধিপতি সূর্য। নেতৃত্ব, আত্মবিশ্বাস, সম্মান এবং সৃজনশীলতার সঙ্গে এই রাশির যোগ। ফলে সিংহে বৃহস্পতির গোচর কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি করবে ৪ রাশির জাতক ও জাতিকার জীবনে।
সিংহ রাশি: আপনার রাশিতেই প্রবেশ করবে বৃহস্পতি। এর ফলে আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগোনোর সুযোগ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে আয়ের নতুন পথ খোঁজার সম্ভাবনাও তৈরি হবে। তবে বড় কোনও বিনিয়োগের আগে নিজের আর্থিক পরিস্থিতি এবং ঝুঁকির দিকগুলি বুঝে নেওয়া জরুরি।
ধনু রাশি: এই রাশির অধিপতি বৃহস্পতি। সিংহে বৃহস্পতির গোচরের প্রভাবে সৌভাগ্য আসবে। রয়েছে ভ্রমণের যোগ। আসবে নতুন সুযোগ। চাকরি এবং ব্যবসায় এগিয়ে যাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা আর্থিক কাজেও গতি। নতুন কোনও পরিকল্পনায় সাফল্য।
তুলা রাশি: বৃহস্পতির গোচর আয় বাড়াবে। ব্যবসায় লাভ। আপনার দীর্ঘদিনের ইচ্ছাপূরণের যোগ। চাকরিতে আয় বৃদ্ধি। ব্যবসায় নতুন ক্রেতা বা গ্রাহক। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা। তবে বুঝেশুনে ঝুঁকি নিন।
কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ব্যবসায় লাভের যোগ। নতুন মানুষের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সহকর্মী বা অন্যদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল ভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন।