বৃহস্পতির রাশিফলজ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হল জ্ঞান, ভাগ্য, অর্থ, শিক্ষা, বিবাহ এবং উন্নতির কারক গ্রহ। বৃহস্পতির গতিপথে পরিবর্তন ঘটলে তার প্রভাব পড়ে ১২ রাশির জাতকদের জীবনেই। আগামী ১৩ ডিসেম্বর, রবিবার সকাল ৬টা ২৫ মিনিটে সিংহ রাশিতে বক্রী হবেন দেবগুরু বৃহস্পতি। এরপর ২০২৭ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে মার্গী হবেন। অর্থাৎ প্রায় ১২২ দিন বক্রী অবস্থায় থাকবেন বৃহস্পতি। এর ফলে লাভবান হবেন ৪ রাশির জাতক ও জাতিকা। চলুন জেনে নেওয়া যাক।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির বক্রী চাল কেরিয়ারে শুভ ফল দেবে। চাকরিজীবীরা অতীতের পরিশ্রমের সুফল পাবেন। পদোন্নতি, নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের পুরনো যোগাযোগ থেকেও লাভের সম্ভাবনা। তবে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।
কর্কট রাশি: এই রাশির জাতকদের আর্থিক ক্ষেত্রে কিছু ইতিবাচক সুযোগ আসতে পারে। অতীতে করা বিনিয়োগ, আটকে থাকা পাওনা বা পুরনো ব্যবসায়িক যোগাযোগের দিকে নজর দিলে লাভের পথ খুলতে পারে। চাকরিতে নিজের দক্ষতা প্রমাণের সুযোগও মিলবে। তবে পারিবারিক খরচ ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। বড় কোনও বিনিয়োগ করার আগে সংশ্লিষ্ট বিষয়গুলি ভাল ভাবে যাচাই করে নেওয়া উচিত।
মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য বৃহস্পতির বক্রী চাল চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ এনে দেবে। যাঁরা চাকরি বদলানোর প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সেই সুযোগ পাবেন। ব্যবসায়ীদের পুরনো গ্রাহক এবং অসমাপ্ত কাজ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত করতে অপ্রয়োজনীয় খরচে রাশ টানুন। ভবিষ্যতের পরিকল্পনা করা জরুরি।
কুম্ভ রাশি: এই রাশির জাতকদের ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগের প্রভাব নতুন পরিকল্পনা এবং আয়ের সুযোগের মাধ্যমে প্রকাশ পেতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। যাঁরা চাকরি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের নতুন সুযোগের সন্ধান চালিয়ে যাওয়া উচিত। ব্যবসার ক্ষেত্রে বিপণন, যোগাযোগ এবং নতুন গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরির পরিকল্পনা লাভজনক হতে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয় বাড়ানোর সুযোগ মিলতে পারে।