Jupiter Transit 2027: ২০২৭-এর শুরুতেই বৃহস্পতির ঘর বদল, ৫ রাশির জীবনে বড় পরিবর্তন

Jupiter Transit 2027: নতুন বছর। নতুন আশা। জ্যোতিষ গণনা বলছে, ২০২৭ সালে বৃহস্পতির ঘর পরিবর্তনে বেশ কিছু রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে।

Advertisement
২০২৭-এর শুরুতেই বৃহস্পতির ঘর বদল, ৫ রাশির জীবনে বড় পরিবর্তন২০২৭ সালে বৃহস্পতির ঘর পরিবর্তনে বেশ কিছু রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে।
হাইলাইটস
  • বেশ কিছু রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে।
  • কোন কোন রাশির জন্য এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ?

Jupiter Transit 2027: নতুন বছর। নতুন আশা। জ্যোতিষ গণনা বলছে, ২০২৭ সালে বৃহস্পতির ঘর পরিবর্তনে বেশ কিছু রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, অর্থ, সন্তান, বিবাহ ও সৌভাগ্যের কারক বলে মনে করা হয়। আগামী বছরের প্রথমার্ধে কর্কট রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। এই রাশিতেই উচ্চস্থ হয় এই গ্রহ। ফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনার কথা বলছেন জ্যোতিষীরা। কোন কোন রাশির জন্য এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ?

বৃহস্পতি কবে উচ্চস্থ হবে?
বৈদিক জ্যোতিষের গণনা অনুযায়ী, ২০২৭ সালের ২৫ জানুয়ারি সিংহ রাশি ছেড়ে কর্কটে প্রবেশ করবে বৃহস্পতি। সেখানে থাকবে ২৬ জুন পর্যন্ত। তার পর আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। ২৬ নভেম্বর কন্যা রাশিতে গোচর হবে দেবগুরুর। অর্থাৎ বছরের প্রথম পাঁচ মাস কর্কটে উচ্চস্থ অবস্থানে থাকবে বৃহস্পতি। জ্যোতিষ মতে, এই অবস্থান শিক্ষা, অর্থ এবং পারিবারিক জীবনে শুভ ফলের ইঙ্গিত দেয়।

কোন ৫ রাশির জীবনে পরিবর্তন আসতে পারে?
মিথুন: বৃহস্পতির প্রভাবে আয় ও সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আটকে থাকা পাওনা টাকা ফেরত পাওয়ার আশাও রয়েছে।

কন্যা: একাদশ স্থানে বৃহস্পতির অবস্থানকে লাভের দিক থেকে শুভ মনে করা হয়। নতুন কাজের সুযোগ, ব্যবসায় উন্নতি এবং পুরনো পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক: ভাগ্যের সহায়তা পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। উচ্চশিক্ষা, কর্মজীবন এবং দূরে কোথাও যাওয়ার পরিকল্পনায় ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে।

মকর: সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান বিবাহ ও অংশীদারি ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে পারে। দাম্পত্য সম্পর্কেও উন্নতির ইঙ্গিত রয়েছে।

মীন: পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান শিক্ষা, সন্তান এবং সৃজনশীল কাজের জন্য শুভ বলে মনে করা হয়। পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।

জন্মছকে বৃহস্পতির অবস্থান, লগ্ন এবং অন্যান্য গ্রহের প্রভাবও গুরুত্বপূর্ণ।

Advertisement

বিঃদ্রঃ: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ বিশ্বাসনির্ভর। এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভবিষ্যদ্বাণী নয়। 

POST A COMMENT
Advertisement