Guruwar Rashifal Thursday Horoscope Astro Today: গুরুবারে ৫ রাশির কাজের চাপ, বাকিদের কেমন? জানুন বৃহস্পতিবারের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

Advertisement
গুরুবারে ৫ রাশির কাজের চাপ, বাকিদের কেমন? জানুন বৃহস্পতিবারের রাশিফল বৃহস্পতিবারের রাশিফল
হাইলাইটস
  • স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার দিন?

Horoscope 8th October 2026: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।  

মেষ (Aries)
উৎসাহ বর্দ্ধক যোগাযোগের পক্ষে দিনটা অনুকূলে। মানসিক দিক থেকে প্রায় সময়ই বিব্রত বোধ করবেন। সামান্য আয় বাড়বে তবে ব্যয় চাপ কমবে না। আত্মীয়ের আগমনে ব্যয় বৃদ্ধি। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। অযাচিত কিছু অর্থাগম। আপনার বিরুদ্ধে কেউ সমালোচনা মুখর। কোনও গুণের জন্য সমাদৃত এবং কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। প্রেমিক প্রেমিকাদের মনের উপর চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।

বৃষ (Taurus)
চলনসই কর্মক্ষেত্রে কোনও নতুন যোগাযোগ উৎসাহিত করবে। চলার মতো অর্থাগমের পথ প্রসন্ন। অপ্রত্যাশিত কিছু অর্থও পেতে পারেন। আয় হবে উদ্বেগের মধ্য দিয়ে। পারিবারিক ব্যাপারে বিরক্তিবোধ। কারও সাথে টুকটাক কথা কাটাকাটি ও মতবিরোধ। পুরনো কোনও বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ। কোথাও আতিথ্য গ্রহণ। বয়স্ক ব্যক্তির সহায়তালাভ। কোনও ঘটনায় মন ক্ষুব্ধ হয়ে উঠবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা অনাবিল আনন্দের।

মিথুন (Gemini)
কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না ঘটলেও সামান্য আয় বৃদ্ধি। নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কারও সাথে মতবিরোধজনিত অশান্তি সৃষ্টি। স্বজন বিষয়ে দুর্ভাবনা। গৃহে নতুন কারও আগমন। বিশেষ কোনও গুণ থাকলে সমাদৃত। দেবালয় ভ্রমণ। কোনও বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচিতি। অযথা কোনও ঘটনায় মানসিক শান্তি নষ্ট। কারও সাথে বাদানুবাদে লিপ্ত হতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা মানসিক চাপ বৃদ্ধি করলেও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।

কর্কট (Cancer)
দৈহিক অস্বস্তি ও মানসিক চাপ দিনের অধিকাংশ সময়কে বিব্রত করে তুলবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা উদ্দীপনা বৃদ্ধি করবে। পারিবারিক কিংবা পারিপার্শ্বিক কোনও ঘটনা সাময়িক মানসিক শান্তি নষ্ট করবে। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ। কার্য কারণে প্রশংসিত হবেন। কোনও মঠ কিংবা মন্দির ভ্রমণ হবে। আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। টুকটাক আঘাত ও রক্তপাত যোগ। প্রণয়ক্ষেত্রে মানসিক মিলনের অভাব ও মনোমালিন্যের সৃষ্টি হবে।

Advertisement

সিংহ (Leo) 
কর্ম ও আর্থিক ক্ষেত্র উৎসাহ বৃদ্ধি করবে। উদ্বেগের মধ্যে কোনও সুযোগ লাভ। অপ্রত্যাশিত সামান্য কিছু অর্থ লাভ। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি। কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি। শারীরিক ম্যাজমেজে ভাব। নতুন কোনও পরিচিতি এবং কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হবে।

কন্যা (Virgo)
ব্যয় বাড়লেও আয় বাড়বে নিঃসন্দেহে। কিছু উটকো পয়সা হাতে আসবে। শারীরিক দিক থেকে অস্বস্তি বোধ করবেন। নিকট কারও স্বাস্থ্য দুশ্চিন্তা বৃদ্ধি করবে। কোনও সুসংবাদ পাবেন। কারও সাথে অযথা বাদানুবাদে লিপ্ত হতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক সম্পর্কের উন্নতি। আর্থিক উন্নতি হবে তবে স্বাস্থ্য ভাল যাবে না।

তুলা (Libra)
দিনটা মানসিক দিক থেকে প্রায়ই বিষণ্ণতা ও দুশ্চিন্তার মধ্যে কাটবে। তবে কর্ম ও আয়ের ক্ষেত্র কিছুটা উন্নত হবে। গৃহে শান্তির অভাব ও মনোমালিন্যের সৃষ্টি হবে। পুরনো বন্ধুস্থানীয়ের সাথে যোগাযোগ ও কোনও গুণের জন্য সম্মানিত হবেন। কোনও শুভাশুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। কোনও ব্যাপারে অকারণ দোষারোপ মানসিক শান্তি বিঘ্নিত করবে। কোনও প্রচেষ্টা ব্যর্থ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা। প্রণয়ক্ষেত্র আনন্দ ও প্রীতি বৃদ্ধি করবে।

বৃশ্চিক (Scorpio)
সামান্য মানসিক চাপ থাকলেও যোগাযোগগুলো লক্ষণীয় হয়ে উঠবে। কর্ম ও আর্থিক ক্ষেত্রে নেহাত মন্দ যোগাযোগ হবে না। তবে কোনও ভাল সুযোগ নষ্ট হতে পারে। টুকটাক অর্থ হাতে আসবে। শরীর কিছুটা গোলমাল করবে। কোনও ব্যাপারে ক্ষণস্থায়ী মতবিরোধ জনিত অশান্তি ভোগ করবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা উপকার করবে। কোথাও আতিথ্য গ্রহণ করবেন। মন্দির কিংবা দেবালয় ভ্রমণ করবেন। প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মধ্যেও আন্তরিকতা বর্তমান থাকবে।

ধনু (Sagittarius)
শুভাশুভ মিশ্রিত দিন। পারিবারিক কলহ ও মতবিরোধজনিত অশান্তি মানসিক শান্তির অন্তরায় হয়ে দাঁড়াবে। আর্থিকটান থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কর্মক্ষেত্র চলনসই। দূর আত্মীয়ের সম্পর্কে উৎকণ্ঠা কিংবা তাদের কোনও অশুভ সংবাদ পেতে পারেন। কোনও ঘটনা মানসিক বিষণ্ণতার সৃষ্টি করবে। স্বাস্থ্য গোলমাল করবে। অন্য কোথাও ভোজনপর্ব সমাপন ও কোনও অনুষ্ঠানে যোগদান করবেন। উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা লাভ ও পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হবে। কোনও গুণের জন্য প্রশংসিত এবং মঠ কিংবা মন্দির ভ্রমণ হবে। প্রেমিক প্রেমিকাদের অযথা মানসিক কষ্ট পেতে হবে।

মকর (Capricorn)
প্রবল ভাবে মানসিক চঞ্চলতা দেখা দেবে। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় চিন্তামুক্ত ও নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কোনও ঘটনা সাময়িক দুশ্চিন্তার সৃষ্টি করবে। কোনও কাজের জন্য প্রশংসা লাভ ও কারও সহায়তায় উপকৃত হবেন। ধর্মালোচনায় সময়াতিপাত ও কোনও দেবালয় ভ্রমণ হবে। গৃহে নতুন কারও আগমন ঘটবে। প্রেমিক প্রেমিকাদের আন্তরিকতা সংযমতার বাঁধন ছিন্ন করতে পারে।

কুম্ভ (Aquarius)
কর্মক্ষেত্রের পরিবেশ মানসিক চাপ বৃদ্ধি করবে। দেহও উৎপাতসূচক। উদ্বেগের মধ্যে দিয়ে কিছু অর্থ আসবে তবে কিছু আর্থিক ক্ষতিও হবে। কোনও ঘটনা ভুল বোঝাবুঝি ও মানসিক শান্তি নষ্ট করব। বাইরে বেড়াতে যেতে পারেন। গৃহে আত্মীয়ের আগমন ও পরিচিতের গৃহে নিমন্ত্রিত হতে পারেন। অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে। প্রণয় যোগাযোগ ভুল বোঝাবুঝি ও অশান্তির সৃষ্টি করবে। অর্থলাভ ও কোনও যোগাযোগ হঠাৎ ব্যর্থতা আনতে পারে।

মীন (Pisces)
মানসিক দিক থেকে বিব্রতবোধ করলেও কর্ম ও আর্থিকক্ষেত্র কিছুটা শুভ ইঙ্গিত বহন করছে। গৃহশান্তি নষ্ট। কারও সাথে অযথা মনোমালিন্য। অবাঞ্ছিত কোনও ঘটনা মানসিক আনন্দ নষ্ট করবে। কোনও গুণের জন্য সম্মানলাভ করবেন। দেবালয় ভ্রমণ হবে। কোনও দ্রব্য অথবা অযাচিত কিছু অর্থ লাভ হবে। ধর্মভাব বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের আন্তরিকতা ও প্রীতি বৃদ্ধি পাবে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement

POST A COMMENT
Advertisement