গুরুর নক্ষত্র পরিবর্তন ২০২৬জ্যোতিষ শাস্ত্রে গুরু বৃহস্পতিকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়। এটি জ্ঞান এবং ভাগ্যের কারক। আর ২০২৬ সালে গুরু ৩ বার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। তার মধ্যে একটি হবে অগাস্ট মাসে। ১৯ অগাস্ট ২০২৬ বুধবার গুরু বৃহস্পতি প্রবেশ করছে অশ্লেষা নক্ষত্রে। ওই দিন ভোর ৩টে ৩৭ মিনিটে এই নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে গ্রহটি। এই নক্ষত্রে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাকবে গুরু। যার ফলে ভাগ্যের সঙ্গ পাবে ৪ রাশি। এই সময় কেরিয়ারে উন্নতি হবে। আয়ের নতুন রাস্তা খুঁজে পাওয়া যাবে।
তাই আর সময় নষ্ট না করে এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন যারা এই সময় গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য রেডি হয়ে যান।
মেষ রাশি
গুরুর এই নক্ষত্র পরিবর্তন দারুণ সময় নিয়ে আসবে মেষ রাশির জীবনে। এই সময় আয়ের নতুন রাস্তা খুলে যাবে। আর্থিক স্থিতি বদলে যাবে। টাকার অভাব মিটবে। শুধু তাই নয়, এই সময় চাকরিতে বিরাট উন্নতি হবে। পেতে পারেন প্রোমোশন। শুধু তাই নয়, এই সময় দাম্পত্য জীবনেও মধুরতা বাড়বে। পরিবারের সঙ্গে মিলে সেরা সময় কাটাতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
মিথুন রাশি
এই রাশির জন্য অত্যন্ত ফলদায়ী হবে গুরুর এই নক্ষত্র পরিবর্তন। এর ফলে কাজের জায়গায় দাম পাবেন। কেরিয়ারে নতুন প্ল্যানিং কাজে দেবে। বসের খুবই কাছের মানুষ হয়ে উঠতে পারবেন। শুধু তাই নয়, এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে। টাকার অভাব দূর হবে। আয়ের নতুন রাস্তা পাবেন। সেই সঙ্গে পরিবারেও সেরা সময় আসবে। সকলে মিলেমিশে দিন কাটাতে পারবেন।
তুলা রাশি
অশ্লেষা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে গুরু। যার ফলে অগাস্টেই ভাগ্যের সঙ্গ পাবে তুলা রাশি। আপনাদের আটকে থাকা টাকা এবার পেয়ে যাবেন। আয়ের নতুন পথ খুলে যাবে। সেই সময় কেরিয়ারে হবে বাম্পার উন্নতি। এক ধাক্কায় অনেকটাই এগিয়ে যাবেন কাজের জায়গায়। সহকর্মীরা সঙ্গ দেবেন। বস পাশে থাকবেন। নতুন কাজও পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় সামাজিক প্রতিষ্ঠা বাড়বে।
মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে গুরুর এই বিশেষ নক্ষত্র গোচরে। এই সময় বেতন বৃদ্ধি হতে পারে। অফিসে বস প্রশংসা করতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসায় বড় ডিল পেতে পারেন। সেই সঙ্গে পুরনো বিনিয়োগে মিলবে বাম্পার লাভ। এছাড়া আয়ের নতুন রাস্তাও খুলে যাবে। আর্থিক স্থিতি ফিরবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।