Navpancham Rajyog: বিরল মহাজাগতিক ছায়ায় হচ্ছে নবপঞ্চম রাজযোগ, ৪ রাশির ভাগ্য হবে সুপার অ্যাক্টিভ

চন্দ্র ও বৃহস্পতি গোচর করছে কর্কট রাশিতে। এরফলে তৈরি হচ্ছে মহাজাগতিক অত্যন্ত পবিত্র একটি রাজযোগ। এই যোগের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন? জেনে নেওয়া যাক।

Advertisement
বিরল মহাজাগতিক ছায়ায় হচ্ছে নবপঞ্চম রাজযোগ, ৪ রাশির ভাগ্য হবে সুপার অ্যাক্টিভবিরল মহাজাগতিক ঘটনায় হচ্ছে নবপঞ্চম রাজযোগ
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে আজ, ১৬ সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
  • এই দিনে একটি অত্যন্ত পবিত্র ও মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।
  • বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে এই নবপঞ্চম সংযোগ এক প্রকার 'গজকেশরী-সদৃশ' মহাশুভ ফল উৎপন্ন করে।

জ্যোতিষ শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে আজ, ১৬ সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনে একটি অত্যন্ত পবিত্র ও মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এবং মনের গ্রহ চন্দ্র একত্রিত হয়ে একটি বিশেষ 'নবপঞ্চম রাজযোগ' গঠন করবে। জ্যোতিষ মতে, আজ চন্দ্র মঙ্গলের শাসিত বৃশ্চিক রাশিতে গোচর করবে। ফলে চন্দ্রের উচ্চস্থ রাশি কর্কটে অধিষ্ঠিত দেবগুরু বৃহস্পতির সঙ্গে এটি ত্রিকোণ অর্থাৎ নবপঞ্চম (পঞ্চম ও নবম স্থান) সংযোগ স্থাপন করবে। জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে এই নবপঞ্চম সংযোগ এক প্রকার 'গজকেশরী-সদৃশ' মহাশুভ ফল উৎপন্ন করে। 

দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং চন্দ্রের শীতলতা চারটি রাশির জন্য উন্নতি, সম্পদ এবং সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে। এবার জেনে নেওয়া যাক কোন ভাগ্যবান রাশিগুলির জন্য এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কর্কট রাশি

 দেবগুরু বৃহস্পতি নিজ রাশিতে (প্রথম ঘরে) উচ্চস্থ অবস্থানে আছেন এবং বৃশ্চিক রাশির চন্দ্র পঞ্চম ঘর (জ্ঞান, সন্তান এবং সন্তানের সুখ) থেকে নবপঞ্চম যোগ গঠন করছে। এই গোচরে কর্কট রাশির সন্তানদের নিয়ে চলা যে কোনও সমস্যার সমাধানের যোগ রয়েছে। একইসঙ্গে আকস্মিক আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।


বৃশ্চিক রাশি

নবপঞ্চম রাজযোগের ফলে এই রাশির জাতক-জাতিকাদের সুপ্ত সৌভাগ্য হঠাৎ জেগে উঠবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ ঝামেলা ছাড়াই করে ফেলতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সুনাম ও সম্মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।  ধর্মীয় তীর্থযাত্রা বা আধ্যাত্মিক কার্যকলাপের প্রতি আকৃষ্ট হবেন এবং মনের শান্তি লাভ করবেন।

মকর রাশি

এই রাজযোগের ফলে মকরের জাতক-জাতিকাদের আয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে এবং আয়ের নতুন দরজা খুলে যাবে। দাম্পত্য জীবন আরও মধুর হবে। একইসঙ্গে যদি কোনও পার্টনারশিপ ব্যবসায় যুক্ত থাকেন, তবে এমন একটি চুক্তি হতে পারে, যা ভবিষ্যতে লাভ দেবে।

মীন রাশি

চন্দ্র এই রাশির নবম ঘরে ঘোচর করছে। ফলে ভাগ্য আপনার প্রতি পূর্ণ ও উদারভাবে সহায়ক হবে। কর্মজীবনে পদোন্নতি বা বেতন বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ীরা কোনও বিদেশি বা প্রধান গ্রাহকের কাছ থেকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পেতে পারেন। পুরোনো সমস্যা ও মানসিক চাপ থেকে মুক্তি মিলবে।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement