গজকেশরী রাজযোগ ২০২৬বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ এনে দেয়। আর নভেম্বরের শুরুতে এই বিশেষ যোগ তৈরি হতে চলেছে। ৩ নভেম্বর ২০২৬, গুরু বৃহস্পতি ও চন্দ্রমা মিলে তৈরি করছে গজকেশরী রাজযোগ। এক্ষেত্রে গুরু জ্ঞান, প্রজ্ঞা এবং ভাগ্যের প্রতীক। অপরদিকে, সৌন্দর্য, পরিবর্তনশীলতা এবং মনের প্রতীক। এই দুই মিলে নভেম্বরের শুরুতেই দারুণ যোগ তৈরি করছে। এর ফলে বিরাট উন্নতি হবে ৪ রাশির। টাকার অভাব মিটে যাবে। প্রচুর অর্থ কামাতে পারবেন। শুধু তাই নয়, সমাজে মান ও সম্মান বাড়বে।
তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশির এক্ষেত্রে সেরা সময় কাটবে, সেটা জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে, ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি
এই রাশির জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে গজকেশরী রাজযোগ। এই যোগে টাকার অভাব মিটে যাবে। অর্থের সঙ্কট টাকবে। বিরাট উন্নতি করবেন কেরিয়ারে। এতদিন যেই যেই সমস্যার মধ্যে পড়েছিলেন চাকরিতে, সেগুলি কেটে যাবে। রাজনীতি থেকে নিজের দূরত্ব রাখতে পারবেন। অফিসে সুনাম বাড়বে। সহকর্মীরা সম্মান করবেন। তাই দুশ্চিন্তা করে নিজের সময় খারাপ করবেন না।
মিথুন রাশি
গজকেশরী রাজযোগ হচ্ছে অ্যাক্টিভ। তাতে বিরাট ভাল সময় কাটবে মিথুন রাশির। এই সময় সম্পর্ক দারুণ কাটবে। প্রেমের লাইফে নতুন করে পার্টনারের সন্ধান পাবেন। এই শুভ যোগে টাকার অভাব মিটবে। ব্যাঙ্কে ঢুকবে বিপুল পরিমাণ অর্থ। যার ফলে গোল্ডেন টাইম শুরু হবে। পাশাপাশি কেরিয়ারে বিরাট উন্নতি করবেন। প্রোমোশন শুধুই সময়ের অপেক্ষা। এছাড়া যাঁরা ব্যবসা করছেন, তাঁদেরও বিরাট লাভ হবে। বাড়বে মার্জিন।
সিংহ রাশি
এই রাশির জন্যও নভেম্বরের শুরুর গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ সময় ডেকে আনবে। যেখানে যেখানে সমস্যা ছিল, সেগুলি মিটে যাবে। অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্যের জটিলতা কাটবে। রোগ থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, এই সময় অফিসে ভাল সময় কাটবে। নতুন কাজের অফারও পেতে পারেন। সেই সঙ্গে ব্যবসাতেও অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। তাই বেশি দুশ্চিন্তা করে অহেতুক সময় নষ্ট করবেন না।
তুলা রাশি
এই রাশির জাতক ও জাতিকারাও সেরা সময় কাটানোর জন্য় তৈরি হয়ে যান। গজকেশরী রাজযোগ হচ্ছে অ্যাক্টিভ। তাতেই গোল্ডেন টাইম আসবে আপনাদের জীবনে। যেই সব সমস্যা চলছিল, সেগুলি থেকে এবার মুক্তির সময় চলে এসেছে। শুধু তাই নয়, যখন তখন জীবনে উন্নতি করতে পারবেন। চাকরিতে বসের কাছের মানুষ হয়ে উঠবেন। তাই ভাল সময় কাটানোর জন্য রেডি থাকুন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।