Gajakesari Rajyog 2026: ৪ অক্টোবর গজকেশরী রাজযোগ, পুজোর আগেই মালামাল ৪ রাশি, চাকরিতে সুসময়

গজকেশরী রাজযোগ অ্যাক্টিভ হতে চলেছে। পুজোর আগেই তাই টাকার সমস্যা মিটে যাবে ৪ রাশির। বিরাট ইনকাম হবে। সেই সঙ্গে চাকরিতে উন্নতি এবার শুধু সময়ের অপেক্ষা। সুতরাং চিন্তার কিছু নেই।

Advertisement
৪ অক্টোবর গজকেশরী রাজযোগ, পুজোর আগেই মালামাল ৪ রাশি, চাকরিতে সুসময়গজকেশরী রাজযোগ ২০২৬
হাইলাইটস
  • গজকেশরী রাজযোগ অ্যাক্টিভ হতে চলেছে
  • পুজোর আগেই তাই টাকার সমস্যা মিটে যাবে ৪ রাশির
  • বিরাট ইনকাম হবে

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, দেবগুরু বৃহস্পতি জ্ঞান, বুদ্ধি, সমৃদ্ধি, সৌভাগ্য এবং ধর্মের কারক। আর চন্দ্র হল মন, মানসিক স্থিতি এবং আবেগের কারক। ৪ অক্টোবর ২০২৬ গুরু ও চন্দ্র মিলে তৈরি করতে চলেছে গজকেশরী রাজযোগ। এই রাজযোগে ৪ রাশির ভাগ্য ফিরবে। নতুন করে ইনকাম বাড়বে। সেই সঙ্গে গাড়ি ও বাড়ি কেনার যোগ রয়েছে। এছাড়া ব্যবসা ও চাকরিতেও হবে উন্নতি। 

তাই আর সময় নষ্ট নয়, বরং গজকেশরী রাজযোগে কোন কোন রাশির উন্নতি হবে, সেটা জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি 
৪ অক্টোবর তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। আর এই যোগে অত্যন্ত শুভ সময় কাটাবে মেষ রাশি। এই যোগে টাকার অভাব মিটে যাবে। এক ধাক্কায় অনেকটাই ইনকাম বাড়বে। সেই সঙ্গে নতুন সম্পত্তি কেনার যোগও রয়েছে। এতদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময় কেরিয়ারে উন্নতি নিশ্চিত। সেই সঙ্গে ব্যবসাও বড় হবে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।

কর্কট রাশি
গজকেশরী রাজযোগে টাকার অভাব কেটে যাবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। প্রচুর অর্থ হাতে আসবে। মাবা। এছাড়া চাকরিতে উন্নতি এবার পাকা। শুধু তাই নয়, এই সময় ব্যবসাও বিরাট বড় হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। তাই চিন্তার কিছু নেই।    

সিংহ রাশি
এই রাশির জন্য সেরার সেরা সময় নিয়ে আসবে সিংহ রাশির জাতক এবং জাতিকারা। এই যোগে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কাজের দিকে থাকবে মন। যার জন্য বিরাট বড় প্রোমোশন হতে পারে। বস এই সময় পাশে থাকবেন। শুধু তাই নয়, এই ব্যবসাও বিরাট বড় হবে। নতুন ক্লায়েন্ট পাবেন। বাড়বে ব্যবসার মার্জিন। এছাড়া টাকা নিয়ে জটিলতা দূর হবে। প্রচুর অর্থ পাবেন। 

বৃশ্চিক রাশি
গজকেশরী রাজযোগ হচ্ছে অ্যাক্টিভ। যার জন্য চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতি হবে ৪ রাশির। কাজের জায়গায় সকলেই প্রশংসা করবেন। হতে পারে প্রোমোশন। মাইনে বাড়ার বিরাট সম্ভাবনা রয়েছে। এছাড়া এই যোগে ব্যবসাও বড় হবে। বিরাট বিনিয়োগ আসবে। আয় বৃদ্ধি পাবে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। বরং গোল্ডেন টাইম কাটানোর জন্য রেডি থাকুন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement