Chandra Uccha Rashifal: চন্দ্র উচ্চে, জুনের প্রথম সপ্তাহে ভাগ্য খুলতে পারে ৩ রাশির

জুনের প্রথম সপ্তাহে চন্দ্র উচ্চ এবং বৃহস্পতির শুভ গোচরের প্রভাবে তিন রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, সম্পর্কের উন্নতি এবং নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে।

Advertisement
চন্দ্র উচ্চে, জুনের প্রথম সপ্তাহে ভাগ্য খুলতে পারে ৩ রাশিরঅর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, সম্পর্কের উন্নতি এবং নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে।
হাইলাইটস
  • জুনের প্রথম সপ্তাহেই একাধিক শুভ যোগ।
  • চন্দ্রের উচ্চ অবস্থানের প্রভাব কিছু রাশির ভাগ্যে বাড়তি সৌভাগ্য এনে দিতে পারে বলে মত জ্যোতিষীদের।
  • ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই ৩ রাশির।

June 2026 horoscope: জুনের প্রথম সপ্তাহেই একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। ২ জুন দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ ঘটতে চলেছে। মিথুনে বুধ-শুক্রের যুগলবন্দি এবং চন্দ্রের ধারাবাহিক রাশি পরিবর্তনের প্রভাবে কয়েকটি রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাবে উপকৃত হতে পারেন। এর মধ্যেই কর্কট রাশিতে চন্দ্রের উচ্চ অবস্থানের প্রভাব কিছু রাশির ভাগ্যে বাড়তি সৌভাগ্য এনে দিতে পারে বলে মত জ্যোতিষীদের। কর্মজীবন, অর্থভাগ্য এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই ৩ রাশির ক্ষেত্রে।

মিথুন রাশি: অর্থভাগ্যে জোর 
জুনের প্রথম সপ্তাহ মিথুন রাশির জাতকদের জন্য বিশেষ শুভ হতে পারে। ধনু রাশিতে চন্দ্রের অবস্থান অংশীদারিত্বের কাজ এবং ব্যবসায় ইতিবাচক ফল এনে দিতে পারে। ৪ জুনের পর আর্থিক বিষয় নিয়ে আরও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মিলবে।

নিজ রাশিতে বুধ ও শুক্রের সংযোগ ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবে। ফলে কর্মক্ষেত্র বা সামাজিক পরিসরে প্রভাব বাড়তে পারে। একই সঙ্গে বৃহস্পতির গোচর সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি করছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতা পাওয়ার যোগ রয়েছে।

সিংহ রাশি: প্রতিভার স্বীকৃতি 
সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে নতুন সুযোগের দরজা খুলতে পারে। শিল্প, শিক্ষা, মিডিয়া বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন।

৬ জুন চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করার পর প্রেম ও অংশীদারিত্বের সম্পর্ক আরও মজবুত হতে পারে। কর্মক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বৈঠক বা আলোচনায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরে এগোলে কাঙ্ক্ষিত ফল মিলতে পারে। তবে অহংকার বা তাড়াহুড়ো থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

বৃশ্চিক রাশি: অর্থলাভ 
বৃশ্চিক রাশির জাতকদের জন্য সপ্তাহের শুরু থেকেই আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত রয়েছে। সঞ্চয় বৃদ্ধি এবং নতুন আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলতে পারে। ৪ জুনের পর চন্দ্রের প্রভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। ফলে নতুন ব্যবসায়িক চুক্তি বা গুরুত্বপূর্ণ পেশাগত সিদ্ধান্তে লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। ৬ জুনের পর পারিবারিক পরিবেশও সুখকর থাকবে। বাড়িতে শান্তি ও মানসিক স্বস্তি মিলতে পারে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

POST A COMMENT
Advertisement