Career Horoscope Till Durga Puja: দুর্গাপুজো পর্যন্ত ৪ রাশির চাকরি ও ব্যবসায় মালামাল, তুঙ্গ কেরিয়ার

আগামী তিন মাসের কেরিয়ারের দিক থেকে লাকি ৩ রাশির জাতক ও জাতিকারা। তাঁরা পাবেন ভাগ্যের সঙ্গ। ধনলাভের যোগ। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব।

Advertisement
দুর্গাপুজো পর্যন্ত ৪ রাশির চাকরি ও ব্যবসায় মালামাল, তুঙ্গ কেরিয়ারকেরিয়ার রাশিফল
হাইলাইটস
  • আগামী ৩ মাস লাকি ৪ রাশির।
  • চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ।

পুজোর ঠিক আগে চাকরি ও ব্যবসায় সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে ৪ রাশির। আসলে গ্রহের হেরফেরে এমন সুযোগ। জ্যোতিষ মতে, সমস্ত গ্রহের প্রভাব জাতক-জাতিকাদের ওপর পড়ে। কখনও তা শুভ ফল দেয়, কখনও অশুভ। তাই প্রতিটি রাশির ওপর আলাদা প্রভাব। গ্রহের অনুকূল অবস্থানের কারণে কেরিয়ারে আসে সাফল্য, সম্মান এবং উন্নতি। তেমনই আগামী ৩ মাস ভাল যেতে চলেছে ৪ রাশির জাতক ও জাতিকাদের। চাকরি ও ব্যবসায় ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন তাঁরা। আসবে সাফল্য।

মেষ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য কেরিয়ারের দিক থেকে এই সময়টি অত্যন্ত শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা মনের মতো চাকরি পাবেন। কর্মক্ষেত্রে আপনার চেষ্টা সফল হবে। পাবেন বসের সহযোগিতা। ব্যবসার পরিকল্পনাগুলিও বাস্তবায়িত হতে পারে। মোদ্দা কথা, ঘরে ও বাইরে সব জায়গাতেই আপনার অনুকূল পরিস্থিতি।

কর্কট রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক লাভের প্রবল যোগ। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। আপনার বস্তুগত সুখ-স্বাচ্ছন্দ্য আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে। এই রাশির জাতক ও জাতিকাদের কর্মক্ষেত্রের পরিশ্রম সাফল্য এনে দেবে। আপনি প্রশংসিত হবেন। আটকে থাকা কাজ শেষ হওয়ায় আত্মবিশ্বাসও বাড়বে।

কন্যা রাশি- এই সময়টি নিজের প্রতিভা ও কর্মদক্ষতা দেখানোর। কেরিয়ারে আপনি এগিয়ে যাবেন। সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুণ সুযোগ পেতে পারেন। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। পারফরম্যান্স ভাল হবে। কেরিয়ারে নতুন দিশা পাবেন। নতুন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে। এই সময়ে নতুন কোনও কাজও শুরু করতে পারেন।

কুম্ভ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী ৩ মাসে ধনলাভের যোগ। এর পাশাপাশি মান-সম্মান বাড়বে। সমাজে সমাদৃত হবেন আপনি। অফিসে প্রভাবশালী হবেন। চাকরিজীবীরা শুভ ফল লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি আরও মজবুত হবে। এই সময়ে পদোন্নতির ইচ্ছাপূরণ হতে পারে। ব্যবসায় লাভ। নতুন চুক্তির সম্ভাবনা।

Advertisement

POST A COMMENT
Advertisement