Budhaditya Rajyog 2026: ১৭ সেপ্টেম্বর বুধ ও সূর্যের বুধাদিত্য রাজযোগ অ্যাক্টিভ, ৪ রাশির কেরিয়ারে সাফল্য, অর্থলাভ

১৭ সেপ্টেম্বর সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে গোচর করবে সূর্য। ওই রাশিতে হাজির রয়েছে বুধ। যার ফলে বুধাদিত্য রাজযোগ অ্যাক্টিভ হবে। এই যোগে টাকার অভাব থাকবে না ৪ রাশির। কেরিয়ারে উন্নতি হবে পাকা।

Advertisement
১৭ সেপ্টেম্বর বুধ ও সূর্যের বুধাদিত্য রাজযোগ অ্যাক্টিভ, ৪ রাশির কেরিয়ারে সাফল্য, অর্থলাভবুধাদিত্য রাজযোগ ২০২৬
হাইলাইটস
  • যার ফলে বুধাদিত্য রাজযোগ অ্যাক্টিভ হবে
  • এই যোগে টাকার অভাব থাকবে না ৪ রাশির
  • কেরিয়ারে উন্নতি হবে পাকা

সৌরজগতের প্রধান হল সূর্য। জ্যোতিষ মতে, এটি হল গ্রহের রাজা। আর সেই সূর্যই ১৭ সেপ্টেম্বর সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে গোচর করছে। ওদিকে কন্যাতে আগে থেকেই উপস্থিত রয়েছে বুধ। যার ফলে অত্যন্ত শক্তিশালী বুধাদিত্য রাজযোগ গঠন হতে চলছে। এর ফলে ৪ রাশির গোল্ডেন টাইম শুরু হবে। এই যোগে কেরিয়ারে উন্নতি পাকা। সেই সঙ্গে প্রচুর টাকা কামাতে পারবেন। এছাড়া সম্পদ কেনার যোগও রয়েছে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির জন্য বুধাদিত্য রাজযোগ ভাল সময় নিয়ে আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম আছে কি না চেক করুন। 

মিথুন রাশি
এই রাশির জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে সূর্য এবং বুধের বুধাদিত্য রাজযোগ। এই যোগে টাকার অভাব মিটে যাবে। কেরিয়ারে উন্নতি হবে নিশ্চিত। প্রেমোশন পেতে পারেন। বিরাট পদে গিয়ে বসতে পারেন। সেই সঙ্গে কাজের সূত্রে বিদেশ ভ্রমণ হতে পারে। এই সময় ভাগ্য সঙ্গ দেবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পার্টনারকে সঙ্গে নিয়ে দারুণ সময় কাটাবেন। 

বৃশ্চিক রাশি
সূর্য ও বুধের এই শক্তিশালী যোগে দারুণ ফল পাবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা। এই সময় টাকা নিয়ে চিন্তা শেষ হয়ে যাবে। আয় এক ধাক্কায় অনেকটাই বাড়বে। সেই সঙ্গে কেরিয়ারেও বাম্পার উন্নতির আশা রয়েছে। বস পাশে থাকবেন। যে কোনও কাজে সাহায্য করবেন। এই সময় নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। সম্পদ বাড়বে। এই যোগে বিশেষজ্ঞের পরামর্শ মেনে বিনিয়োগ করলেও লাভের মুখ দেখবেন। 

কন্যা রাশি
এই রাশির প্রথম ঘরে হবে বুধাদিত্য রাজযোগ। তাই এই রাজযোগে সেরা সময় কাটবে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় টাকা পাবেন প্রচুর। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। ব্যাঙ্কেও থাকবে টাকা। সেই সঙ্গে কেরিয়ারে উন্নতি এবার পাকা। বিরাট প্রোমোশনের যোগ রয়েছে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। 

Advertisement

ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা বুধাদিত্য রাজযোগে বিরাট জায়গায় পৌঁছে যাবেন। সব সমস্যার এবার হবে সমাধান। টাকা নিয়ে টেনশন কেটে যাবে। মিটে যাবে লোন। সেই সঙ্গে চাকরিতেও উন্নতি হবে পাকা। বড় পদ পেতে পারেন। অফিসে নতুন প্ল্যানিং করার সুযোগ পাবেন। এই সময় পরিবারেও সেরা সময় আসবে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement