Brihaspati Mangal Yuti 2026: ১২ নভেম্বর বৃহস্পতি-মঙ্গলের বিশেষ যুতি, ৩ রাশির চাকরিতে বড় লাফ, ব্যবসায় মুনাফা

১২ নভেম্বর বৃহস্পতি ও মঙ্গল মিলে বিশেষ যুতি তৈরি করছে। সিংহ রাশিতে তৈরি হচ্ছে এই যুতি। তাতে চাকরিতে বিরাট উন্নতি করবে ৪ রাশি। সেই সঙ্গে ব্যবসাতেও বড় লাভের সম্ভাবনা রয়েছে।

Advertisement
১২ নভেম্বর বৃহস্পতি-মঙ্গলের বিশেষ যুতি, ৩ রাশির চাকরিতে বড় লাফ, ব্যবসায় মুনাফাবৃহস্পতি ও মঙ্গলের যুতি
হাইলাইটস
  • ১২ নভেম্বর বৃহস্পতি ও মঙ্গল মিলে বিশেষ যুতি তৈরি করছে
  • সিংহ রাশিতে তৈরি হচ্ছে এই যুতি
  • সেই সঙ্গে ব্যবসাতেও বড় লাভের সম্ভাবনা রয়েছে

জ্যোতিষ অনুযায়ী, আগামী ১২ নভেম্বর দিনটি অতি শুভ। ওই দিন বৃহস্পতি ও মঙ্গলের বিশেষ যুতি তৈরি হবে। যার ফলে ভাগ্য খুলে যাবে ৩ রাশির। কেরিয়ারে বিশেষ উন্নতি হবে। সেই সঙ্গে ব্যবসায় বিরাট লাভের মুখ দেখবে। মালামাল হওয়া শুধুই সময়ের অপেক্ষা। 

আসলে জ্যোতিষ মতে, গুরু বৃহস্পতি হল জ্ঞান, ধর্ম, ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি, খ্যাতির কারক। আর মঙ্গল হল  শক্তি, সাহস এবং বীরত্বের কারক। আর এই দুই গ্রহ ১২ নভেম্বর সিংহ রাশিতে বিশেষ যুতি তৈরি করছে। তাতেই উন্নতি হবে ৩ রাশির। তাই অহেতুক সময় নষ্ট নয়, বরং কোন কোন রাশির উন্নতি নিশ্চিত, সেটা দ্রুত জেনে নিন। 

মেষ রাশি
বৃহস্পতি ও মঙ্গল মিলে যুতি তৈরি করছে। যার ফলে নভেম্বরে মালামাল হয়ে যাবে মেষ রাশির জাতক ও জাতিকারা। চাকরিতে উন্নতি হবেই। প্রোমোশন পেতে পারেন। যাঁরা নতুন কাজের খোঁজ করছেন, তাঁরা পেয়ে যবেন। এই সময় বড় মাইনের চাকরির অফার পেতে পারেন। শুধু তাই নয়, ব্যবসাও আকারে বাড়বে। দোকানের নতুন আউটলেট খুলতে পারেন। এখন বিনিয়োগ করলে পরেও বাম্পার লাভের মুখ দেখতে পারেন। তাই টাকার চিন্তা এবার মাথা থেকে বের করে দিন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক ও জাতিরাকারাও বিরাট উন্নতি করবেন বৃহস্পতি ও মঙ্গলের যুতিতে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। অফিসের পলিটিক্স থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। আত্মবিশ্বাস একবারে তুঙ্গে থাকবে। যার ফলে প্রোমোশন হতে পারে। বাড়তে পারে দায়িত্ব। শুধু তাই নয়, এই সময় ব্যবসা বড় হবে। নতুন করে বিনিয়োগ আসতে পারে। তবে হুট করে কোথাও কোনও কথা দিয়ে বসবেন না। এর ফল খারাপও হতে পারে। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন। 

সিংহ রাশি
এই রাশিতেই তৈরি হচ্ছে বৃহস্পতি ও মঙ্গলের যুতি। যার ফলে সেরা সময় কাটাবে এই রাশির জাতক ও জাতিকারা। চাকরিতে প্রোমোশন প্রায় পাকা। বিদেশ যাওয়ার যোগও তৈরি হতে পারে। এই সময় আত্মবিশ্বাস উপরের দিকে থাকবে। যার ফলে বড়সড় জটিলতা থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসায় বিরাট উন্নতি হতে পারে। টাকার অভাব থাকবে না। লাভ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। মালামাল হওয়া শুধুই সময়ের অপেক্ষা। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement