শুক্র অস্তঅর্থ, বৈভব ও সুখের কারক গ্রহ শুক্র ১৪ অক্টোবর তুলা রাশিতে অস্ত হতে চলেছে। নবরাত্রি ও পুজোর আগে শুক্রের অস্ত হওয়া কিছু রাশির জন্য একেবারে অনুকূল বলে মানা হবে না। জ্যোতিষ মতে, শুক্র ১৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অস্ত থাকবে। এই সময়কালে কিছু রাশির আর্থিক দিক থেকে লোকসান হতে দেখা যাবে। এই রাশিদের মাসের শেষ পর্যন্ত একটু বুঝেশুনে চলতে হবে। আসুন জেনে নেওয়া যাক কাদের পুজোর মাস ও তারপরেও সতর্ক থাকতে হবে।
বৃষ রাশি
অস্ত হওয়া শুক্রের কারণে আপনার স্বাস্থ্য ও শক্তি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনার শারীরিক কার্যকলাপ কমে যেতে পারে এবং আকর্ষণীয়তা হ্রাস পেতে পারে। কর্মজীবনের পরিস্থিতি আগের চেয়ে বেশি কঠিন হতে পারে। শুক্রের অবস্থানের কারণে, আপনি আনন্দের পরিমাণও কমে যেতে পারে। যে আনন্দগুলোর জন্য আপনি অপেক্ষা করছিলেন, সেগুলোর জন্য আরও বেশিদিন অপেক্ষা করতে হবে।
মিথুন রাশি
শুক্রের অবস্থান কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করতে পারে। কর্মরত ব্যক্তিরা ঊর্ধ্বতন বা সহকর্মীদের সঙ্গে সমন্বয় সাধনে সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীরা সরকারি বিধি-বিধান, নীতিমালা বা প্রশাসনিক পদ্ধতির কারণে অসুবিধায় পড়তে পারেন। যারা লটারি, শেয়ার বাজার বা ট্রেডিংয়ের সঙ্গে জড়িত। তাদের এই সময়ে বড় ধরনের ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত আরও সমস্যার কারণ হতে পারে।
তুলা রাশি
এই সময়ে তুলা রাশির জাতক-জাতিকারা সামাজিক চাপ অনুভব করতে পারেন। অন্যের প্রভাবে সিদ্ধান্ত নিলে মানসিক চাপ বাড়বে। আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং নিজের চাহিদা মেটাতে আপনি অতিরিক্ত পরিশ্রম করতে পারেন। এটি আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারেন। যৌথ আর্থিক বিষয়, যৌথ সম্পত্তি বা বিনিয়োগ নিয়ে আপনার জীবনসঙ্গীর সাথে সমস্যার সম্মুখীন হতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কেও উত্তেজনার সম্ভাবনা রয়েছে।
মকর রাশি
কর্মক্ষেত্রে অনিশ্চয়তা বাড়তে পারে। গোপনে প্রতিদ্বন্বিতা আপনার কর্মজীবনে প্রভাব ফেলতে পারে। কাঙ্খিত অগ্রগতি অর্জনের জন্য আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা করতে হতে পারে। আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আয় ও ব্যয়ের মধ্য ভারসাম্য রক্ষা করা কিছুটা কঠিন হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতেও অসুবিধা হতে পারে। যা তাদের শিক্ষাগত সাফল্যে প্রভাব ফেলতে পারে। তাই. কাজ এবং পড়াশোনার লক্ষ্যের উপর মনোযোগ রাখা গুরুত্বপূর্ণ হবে।